‘আবাবিল’ ড্রোনে হামলার দাবি হিজবুল্লাহর, প্রাণ গেল ইসরায়েলি সেনার
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। তাদের ভাষ্য, ‘আবাবিল’ ড্রোন ব্যবহার করে দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর একটি সামরিক যান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
শুক্রবার (১২ জুন) প্রকাশিত এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, দক্ষিণ লেবাননের তায়রে এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর একটি সামরিক যানকে লক্ষ্য করে বিস্ফোরক বহনকারী ড্রোন হামলা চালানো হয়। হামলায় একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছে গোষ্ঠীটি।
গত ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে আঞ্চলিক সংঘাত তীব্র হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেয় হিজবুল্লাহ। এরপর থেকে সীমান্ত এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি হামলার ঘটনা বেড়েছে। লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর উপস্থিতির প্রেক্ষাপটে সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহর দাবি, তারা বর্তমানে ফাইবার-অপটিক প্রযুক্তিনির্ভর উন্নত ড্রোন ব্যবহার করছে, যা প্রচলিত ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার মাধ্যমে সহজে প্রতিহত করা যায় না। এসব ড্রোন শনাক্ত করাও কঠিন হওয়ায় ইসরায়েলি বাহিনীর জন্য নতুন নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
সংগঠনটির মতে, বিস্ফোরক বহনকারী এসব ড্রোন ব্যবহার করে তারা ইসরায়েলি সেনাদের অবস্থান ও সামরিক যানবাহন লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে লেবানন সীমান্তে নিহত ইসরায়েলি সেনাদের একটি উল্লেখযোগ্য অংশ ড্রোন হামলার শিকার হয়েছেন বলেও দাবি করেছে হিজবুল্লাহ।
তবে হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের
৫ ঘন্টা আগে
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...
১ দিন আগে
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...
১ দিন আগে
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...
১ দিন আগে
