আন্তর্জাতিক

৯টি নৌযান এখন গাজার পথে: শহিদুল আলম

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


৯টি নৌযান এখন গাজার পথে: শহিদুল আলম

আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম জানিয়েছেন যে বর্তমানে ৯টি নৌযান একসঙ্গে গাজার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (টিএমটিজি) নৌবহরের অংশ হিসেবে গাজা অভিমুখে যাত্রা করা 'কনশানস' (Conscious) নৌযানে অবস্থান করছেন।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

কনশানস নৌযানের গতি বেশি হওয়ায় সেটি পূর্বে রওনা হওয়া আটটি নৌযানের কাছে পৌঁছাতে সক্ষম হয়। তিনি জানান, বর্তমানে কনশানসের গতি কমিয়ে আনা হয়েছে এবং সবগুলো নৌযান সম্মিলিতভাবে গাজার দিকে অগ্রসর হচ্ছে।

'কনশানস' জাহাজটি গত ৩০ সেপ্টেম্বর ইতালি থেকে গাজার উদ্দেশে যাত্রা করে। শহিদুল আলম 'থাউজেন্ড ম্যাডলিনস' উদ্যোগের প্রশংসা করে লেখেন, এটি একটি অসাধারণ ধারণা যা বিশ্বনেতাদের নিষ্ক্রিয়তার পরিপ্রেক্ষিতে মানুষের নিজস্ব পদক্ষেপের সিদ্ধান্ত। তিনি মনে করেন, প্রতীকী হলেও একত্রিত হওয়া এই সমুদ্রযানের বহরটি সম্ভবত এযাবৎকালের সবচেয়ে বড়।

ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন যে, কনশানস বহরের সবচেয়ে বড় জাহাজ এবং এটি সবার শেষে (৩০ সেপ্টেম্বর) যাত্রা শুরু করে। এর আগে যাত্রা শুরু করা ফ্লোটিলার জাহাজগুলোকে গত ২ অক্টোবরের মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আটক করে। প্রথমে ধরা না পড়া একটি জাহাজকেও পরে আটক করা হয়।

শহিদুল আলম জানান, কনশানসের ঠিক আগে আরও আটটি নৌকা যাত্রা করেছিল। এছাড়া আরও দুটি ফ্লোটিং ফ্রিডম কোয়ালিশন নৌকাও ছিল, তবে সেগুলোর বর্তমান অবস্থা সম্পর্কে তাঁরা নিশ্চিত নন।

গাজার উপর আরোপিত অবরোধ ভাঙার বিষয়ে শহিদুল আলম দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি লেখেন, "আমরা কনশানস-এ থাকা সবাই অবরোধ ভাঙতে বদ্ধপরিকর। তারা (ইসরায়েলিরা) যদি আমাদের আটকায়, তখন অন্যরা এগিয়ে আসবে। কোনো অত্যাচারীই জনগণের শক্তির বিরুদ্ধে কখনো জয় পেতে পারেনি। ইসরায়েলও ব্যর্থ হবে। ফিলিস্তিন মুক্ত হবে।"


মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে
মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ আবেদন করতে পারবেন বিনা খরচে

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে।বোয়েসেল এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, মালয়েশিয়ার ‘ডিএইচএল সাপ্লাই চেইন (মালয়েশিয়া) এসডিএন. বিএইচডি.’ কোম্পানিতে ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে এসব কর্মী নিয়োগ

২ দিন আগে


কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ
কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ কর্মী নিয়োগ

সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে। ‘অপারেশনস অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৩৫ বছরের মধ্যে। নির্বাচিত কর্মীরা মাসিক মূল বেতন পাবেন ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত। বোয়েসেলের বিজ্ঞপ্তিতে

৪ দিন আগে


আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম
আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বসিত ডাকসু ভিপি সাদিক কায়েম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের নির্বাচনে আবদুল আল-সাইয়েদের ঐতিহাসিক বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। তাঁর মতে, ইসলামবিদ্বেষ ও বর্ণবাদের প্রতিকূল পরিবেশে আল-সাইয়েদের নীতিভিত্তিক রাজনীতির এই সাফল্য বিশ্বজুড়ে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য অনুপ্রেরণা। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্য থেকে দেশটির ইতিহাসের প্রথম মুসলিম-আমেরিকান সিনেটর হিসেবে...

৬ দিন আগে


বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম
বিশ্বের প্রথম তৃতীয় লিঙ্গের কূটনৈতিক বাংলাদেশের ওয়ালিদ ইসলাম

জন্মগত লিঙ্গবৈচিত্র্য সামাজিক বৈষম্য ও শৈশবের নানা প্রতিকূলতা পেরিয়ে বাংলাদেশের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা হয়েছেন ওয়ালিদ ইসলাম। দীর্ঘ ৩৪ বছর নিজের লিঙ্গপরিচয় আড়ালে রাখার পর ২০২৪ সালের ১০ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তা প্রকাশ করেন তিনি। এরপর তাঁকে নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হয়।৩৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom