৮ মাস পর উৎপাদনে ফিরল যমুনা সার কারখানা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
দীর্ঘ আট মাস গ্যাস সংকটের কারণে বন্ধ থাকার পর ফের উৎপাদনে ফিরেছে জামালপুরের সরিষাবাড়ীর তারাকান্দিতে অবস্থিত দেশের দ্বিতীয় বৃহত্তম ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানা।
মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৩টা ১১ মিনিটের দিকে কারখানাটিতে সার উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন যমুনা সার কারখানার বিভাগীয় প্রধান মো. ফজলুল হক।
কারখানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন কেপিআই-১ মানসম্পন্ন যমুনা সার কারখানাটি প্রতিষ্ঠার পর থেকে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন করে আসছিল। নিরবচ্ছিন্ন উৎপাদনের জন্য কারখানাটিতে দৈনিক ৪২ থেকে ৪৫ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। তবে গ্যাসের চাপ স্বল্পতা ও বিভিন্ন কারিগরি ত্রুটির কারণে উৎপাদন কমে ১ হাজার ২০০ মেট্রিক টনে নেমে আসে।
উৎপাদন স্বাভাবিক থাকলে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ জামালপুর, শেরপুর ও টাঙ্গাইল জেলার কৃষকদের মধ্যে প্রায় ১ হাজার ৯০০ ডিলারের মাধ্যমে সার সরবরাহ করে যমুনা সার কারখানা।
সূত্র আরও জানায়, ২০২৪ সালের ১৫ জানুয়ারি গ্যাসের চাপ স্বল্পতার কারণে কারখানায় সার উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর ২০২৫ সালের ২৪ নভেম্বর আবার উৎপাদন শুরু হয়। তবে কারিগরি ত্রুটি ও গ্যাস সংকটের কারণে উৎপাদন চালু থাকা অবস্থায়ও মাঝে মধ্যে কারখানার কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে।
সর্বশেষ চলতি বছরের ১২ ফেব্রুয়ারি গ্যাস সংকটের কারণে আবারও উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ২০ সেপ্টেম্বর দুপুরে যমুনা সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হয়। এরপর প্রয়োজনীয় প্রস্তুতি শেষে মঙ্গলবার রাত ৩টা ১১ মিনিটে ফের সার উৎপাদন শুরু হয়।
এ বিষয়ে কারখানার উৎপাদন বিভাগের প্রধান মো. ফজলুল হক বলেন, চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় সার উৎপাদন বন্ধ ছিল। গ্যাস সরবরাহ পাওয়ায় মঙ্গলবার রাত থেকে আবারও উৎপাদন শুরু হয়েছে। এতে দেশের বিভিন্ন জেলায় সার সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
রাজশাহীতে সারের বাজারে নৈরাজ্য, সিন্ডিকেটের দৌরাত্ম্যে বিপাকে কৃষক
দীর্ঘদিন ধরে সার বিক্রিতে নৈরাজ্য চলছে রাজশাহী অঞ্চলে। সরকারি বরাদ্দ কৃষকের কাছে পৌঁছানোর আগেই তা চলে যাচ্ছে কালোবাজারি ও অসাধু ব্যবসায়ীদের হাতে। কখনো বরাদ্দপত্রই বিক্রি করে দেওয়া হচ্ছে, আবার কখনো গুদাম থেকে সার দোকানে পৌঁছানোর আগেই তা খুচরা বিক্রেতাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এক জেলা বা উপজেলার বরাদ্দ করা সার...
১ মাস আগে
হাওরাঞ্চলে ধানের ন্যায্যমূল্য না পেয়ে কৃষকদের ক্ষোভ
সরকার ২০২৫-২৬ অর্থবছরে প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা নির্ধারণ করলেও সুনামগঞ্জের হাওরাঞ্চলের কৃষকরা তার অর্ধেক দামও পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। বর্তমানে মধ্যনগরসহ বিভিন্ন এলাকায় কাঁচা ধান বিক্রি হচ্ছে মাত্র ৬৫০ থেকে ৭০০ টাকা মণ দরে, যা উৎপাদন খরচের তুলনায় অনেক কম।স্থানীয় কৃষকদের অভিযোগ, অতিবৃষ্টি ও জলাবদ্ধতার...
৫ মাস আগে
ডিজেল ও সার সংকটে কৃষি খাতে উদ্বেগ, উৎপাদন ব্যয় ও সেচ ব্যবস্থায় বিপর্যয়
দেশে চলতি সময়ে ডিজেল ও সার সংকট তীব্র আকার ধারণ করেছে। কৃষকদের অভিযোগ, প্রয়োজনীয় জ্বালানি ও সার চড়া দামে কিনতে বাধ্য হওয়ায় উৎপাদন ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে ভরা মৌসুমে বিদ্যুতের লোডশেডিং ও ডিজেল সংকটে সেচ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে কৃষি উৎপাদন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।বাজারে কৃত্রিম সংকট...
৫ মাস আগে
ঢাকায় ঘন্টায় ৫০ কিমি বেগে ঝড়-বজ্রবৃষ্টির আভাস
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ ঝড় ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দিনের বিভিন্ন সময়ে দমকা হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানায়, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে
৬ মাস আগে
