রাজনীতি

৮.৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব জামায়াতের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


৮.৪ লাখ কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব জামায়াতের

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৮ লাখ ৩৯ হাজার ৫০৫ কোটি টাকার একটি বিকল্প বা ‘ছায়া বাজেট’ প্রস্তাব করেছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ ধরা হয়েছে ১ লাখ ৬৮ হাজার ৩২১ কোটি টাকা, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২ দশমিক ৪৩ শতাংশ।

মঙ্গলবার রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘জনমুখী বাজেট প্রস্তাবনা ২০২৬-২০২৭’ শীর্ষক এই বিকল্প বাজেট উপস্থাপন করেন দলের নির্বাহী পরিষদের সদস্য ও সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন।

সর্বোচ্চ বরাদ্দ জনপ্রশাসনে

প্রস্তাবিত বাজেটে খাতভিত্তিক বরাদ্দের মধ্যে-

  • জনপ্রশাসন খাতে: ২ লাখ ২ হাজার ২৪৫ কোটি টাকা (২৪.০৯%)

  • ঋণের সুদ পরিশোধে: ১ লাখ ২৭ হাজার ৫০০ কোটি টাকা (১৫.১৯%)

  • শিক্ষা ও প্রযুক্তি খাতে: ১ লাখ ২৫ হাজার ৫৭৫ কোটি টাকা (১৪.৯৬%)

বরাদ্দের সুপারিশ করা হয়েছে।

এছাড়া-

  • পরিবহন ও যোগাযোগ: ৬৫,৩৪০ কোটি টাকা

  • কৃষি: ৫১,৬৭০ কোটি টাকা

  • সামাজিক নিরাপত্তা ও কল্যাণ: ৪৮,১৫০ কোটি টাকা

  • স্বাস্থ্য: ৪৫,২৪০ কোটি টাকা

  • স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন: ৪৫,২২০ কোটি টাকা

  • প্রতিরক্ষা: ৪৩,৪৬২ কোটি টাকা

  • জনশৃঙ্খলা ও নিরাপত্তা: ৩৪,৪৫৭ কোটি টাকা

  • জ্বালানি ও বিদ্যুৎ: ২৪,৯৫০ কোটি টাকা

বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে।

করমুক্ত আয়সীমা বাড়ানোর প্রস্তাব

জামায়াতের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিগত করদাতাদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লাখ ৫০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী অর্থবছরে তা ৫ লাখ টাকায় উন্নীত করার পরিকল্পনার কথাও বলা হয়েছে।

দলটির মতে, উদ্যোক্তা সৃষ্টি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এই পদক্ষেপ প্রয়োজন।

করজাল সম্প্রসারণ ও সুশাসনের ওপর গুরুত্ব

প্রস্তাবে রাজস্ব আহরণ বাড়ানোর জন্য কয়েকটি পদক্ষেপের কথা বলা হয়েছে, যেমন-

  • করজাল সম্প্রসারণ

  • কর ব্যবস্থার অটোমেশন

  • কর আহরণে দুর্নীতি হ্রাস

  • কর অব্যাহতি ও রেয়াতের যৌক্তিকীকরণ

  • জাতীয় রাজস্ব বোর্ড সংস্কার

  • দুর্নীতি দমন কমিশন-এর কার্যকারিতা বৃদ্ধি

জামায়াত দাবি করেছে, বর্তমানে প্রায় ১ কোটি ২০ লাখ টিআইএনধারীর মধ্যে ৪০ লাখেরও কম ব্যক্তি নিয়মিত আয়কর রিটার্ন জমা দেন।

দুর্নীতি ও অর্থপাচার রোধে জোর

বাজেট প্রস্তাবে বলা হয়, দুর্নীতি দেশের উন্নয়নের অন্যতম প্রধান বাধা। দলটির মতে, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তারা মুদ্রাপাচারবিরোধী আইনসহ আর্থিক খাতের বিভিন্ন আইনের সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছে।

দীর্ঘমেয়াদি অর্থনৈতিক লক্ষ্য

জামায়াতের দাবি, বর্তমানে বাংলাদেশের অর্থনীতির আকার প্রায় ৪৫৬ বিলিয়ন মার্কিন ডলার। দলটির দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো-

  • ২০৪৫ সালের মধ্যে অর্থনীতিকে ২ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা।

  • ২০৫০ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যাওয়া।

দলটির ভাষ্য অনুযায়ী, শুধু উচ্চ প্রবৃদ্ধি নয়; বরং ন্যায়বিচার, সুশাসন, কর্মসংস্থান এবং সামাজিক সাম্যের ভিত্তিতে একটি টেকসই অর্থনীতি গড়ে তোলাই তাদের বাজে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১৭ ঘন্টা আগে


রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান
রাড্ডায় স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান

আজ বিকাল ৪.৩০টায় রাজধানীর মিরপুরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন শেষে তিনি বলেন, “আমাদের প্রাথমিকভাবে ঘোষণা করা সহায়তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এটা দিয়ে শুরু, এটা শেষ...

২০ ঘন্টা আগে


পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের

রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom