৭১ বছর বয়সে পুরো কোরআন হিফজ করলেন নিরক্ষর মিসরীয় নারী
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
পড়তে বা লিখতে জানেন না। ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসা থেকেই শুরু করেছিলেন কোরআন মুখস্থ করার চেষ্টা। জীবনের নানা দায়িত্ব ও প্রতিকূলতায় বারবার থেমেছে সেই পথ। তবু হাল ছাড়েননি। অবশেষে ৭১ বছর বয়সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছেন মিসরের সানা আবদেল সাত্তার।
মিসরের মনুফিয়া প্রদেশের শোহাদা এলাকার মিত শাহালা গ্রামের বাসিন্দা সানা। বর্তমানে তিনি নিয়মিত মুখস্থ কোরআন পুনরাবৃত্তি করছেন। মিসরীয় সংবাদমাধ্যম মাসরাওয়ির প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিদিন প্রায় পাঁচ পারা কোরআন পুনরাবৃত্তি করেন তিনি।
সানা পড়তে বা লিখতে না জানায় অন্যদের মতো কোরআন দেখে দেখে হিফজ করার সুযোগ পাননি। বরং শুনে শুনে, মনে রেখে এবং বারবার পুনরাবৃত্তির মাধ্যমে পুরো কোরআন মুখস্থ করেছেন। ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শোনা ছিল তার কোরআনের সঙ্গে পরিচয়ের অন্যতম মাধ্যম।
বিশের কোঠার শুরুতেই কোরআন হিফজ শুরু করেন সানা। তবে বিয়ের পর সংসারের দায়িত্ব, তিন সন্তানের লালন-পালনসহ নানা ব্যস্ততায় তার হিফজের পথ কঠিন হয়ে ওঠে। পরে স্বামী অসুস্থ হয়ে পড়লে প্রায় ছয় মাস তার সেবায় নিজেকে নিয়োজিত রাখেন। এতে কোরআন হিফজের কাজ আবারও বন্ধ হয়ে যায়।
স্বামীর মৃত্যুর পরও নানা কারণে কিছু সময়ের জন্য থেমে থাকে তার হিফজের যাত্রা। তবে কোরআন মুখস্থ করার ইচ্ছা থেকে কখনো সরে যাননি তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও শুরু করেন মুখস্থ করার কাজ।
একপর্যায়ে এমন নারীদের সঙ্গে নিয়মিত বসতে শুরু করেন, যাদের সঙ্গে কোরআন মুখস্থ করা এবং পরস্পরকে শুনিয়ে তা পুনরাবৃত্তি করা যায়। বর্তমানে ২০ জনের বেশি নারীর সঙ্গে নিয়মিত কোরআনের মজলিসে অংশ নেন সানা। বিভিন্ন বয়সী এসব নারী পরস্পরকে কোরআন শুনিয়ে মুখস্থ করা অংশগুলো পুনরাবৃত্তি করেন। তার এক প্রতিবেশী ও বান্ধবীও পড়তে-লিখতে জানেন না। তিনিও পুরো কোরআন হিফজ করেছেন।
সানার হিফজ জীবনের অন্যতম স্মরণীয় ঘটনা হলো এক বৈঠকে পুরো কোরআন মুখস্থ থেকে তিলাওয়াত করে শোনানো। ফজরের নামাজের পর তিনি তিলাওয়াত শুরু করেন এবং মাগরিবের সময় পর্যন্ত তা অব্যাহত রাখেন। এভাবে প্রায় ১৪ ঘণ্টায় পুরো কোরআন মুখস্থ থেকে শুনিয়েছেন তিনি।
৭১ বছর বয়সে এসেও কোরআনের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়েছে। বয়সের ভারকে উপেক্ষা করে প্রতিদিন হিফজ করা কোরআন নিয়মিত পুনরাবৃত্তি করেন সানা। তার কাছে কোরআন পুনরাবৃত্তি এখন প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ।
সানার এই দীর্ঘ হিফজের যাত্রা দেখিয়েছে, বয়স, সংসারের দায়িত্ব কিংবা জীবনের নানা প্রতিকূলতা-দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে কোনোটিই লক্ষ্য অর্জনের পথে চূড়ান্ত বাধা হয়ে দাঁড়াতে পারে না।
ফ্রিতে ওমরাহ করতে পারবেন যেভাবে জানুন আবেদন প্রক্রিয়া
কোনো টাকা খরচ না করেই পবিত্র মক্কা ও মদিনা যাওয়ার সুযোগ! শুধু স্মার্টফোনে কয়েকটি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেওয়া যেতে পারে ওমরাহ প্যাকেজ। অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে সৌদি আরবের সরকারি ডিজিটাল প্ল্যাটফর্ম নুসুক। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের জন্য রাখা হয়েছে বিনা মূল্যে ওমরাহ পালনের সুযোগ।পবিত্র কাবা...
৬ দিন আগে
হিন্দু সম্প্রদায়ের সমস্যা সমাধানে পাশে থাকার আশ্বাস জামায়াত আমিরের
হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সমস্যা, বৈষম্য ও বঞ্চনার কথা শুনে সেগুলো সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ কথা জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাসভবনে জামায়াত আমিরের সঙ্গে হিন্দু ধর্মাবলম্বী নেতাদের...
২৯ দিন আগে
পাগলা মসজিদে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
বিভিন্ন দেশের মুদ্রার মধ্যে রয়েছে আমেরিকান ডলার ৮ হাজার ৫৭টি, সৌদি রিয়াল ৫৭ হাজার ৪১৪টি, মালয়েশিয়ান রিংগিত ২৯ হাজার ৬৬২টি, আমিরাতের দিরহাম ১৪ হাজার ২৪০টি, কুয়েতি দিনার ৭৬৭টি, ওমানি রিয়াল ৮৮৮টি, কাতারি রিয়াল ৭ হাজার ৯৭৩টি, বাহরাইনি দিনার ৩৩৩টি, সিঙ্গাপুর ডলার ১ হাজার ৭১৮টি, ব্রিটিশ পাউন্ড ১ হাজার ২২০টি, ইউরো...
১ মাস আগে
প্রতিমা ভাঙচুরের ঘটনায় দুর্গামন্দির পরিদর্শনে এমপি আবুল কালাম আজাদ
দুর্বৃত্তের হামলায় প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে দুর্গামন্দির পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি। শুক্রবার বিকেলে তিনি উপজেলার জামুর্কী গ্রামের ওই মন্দির পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর
১ মাস আগে
