৭ জানুয়ারি শুরু ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ৭ জানুয়ারি থেকে শুরু হবে। শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া সময় কমানো এবং আন্তর্জাতিক শিক্ষা ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য আনতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সময়সূচি পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, সরকার ঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে। এর আগে নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, এসএসসির টেস্ট বা নির্বাচনী পরীক্ষা ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা। ফলাফল প্রকাশ করতে হবে ১৮ নভেম্বরের মধ্যে। ফলে নির্বাচনী পরীক্ষা শেষে শিক্ষার্থীরা এসএসসির প্রস্তুতির জন্য প্রায় দুই মাস সময় পাবে।
তবে অন্যান্য বছরের তুলনায় এবার প্রস্তুতির সময় কিছুটা কম। সাধারণত নির্বাচনী পরীক্ষার পর এসএসসির প্রস্তুতির জন্য শিক্ষার্থীরা আড়াই থেকে তিন মাস সময় পেয়ে থাকে। এ কারণে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
শিক্ষকদের একাংশ বলছেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যসূচি শেষ করা সম্ভব নাও হতে পারে। বিশেষ করে শহরের বাইরের প্রতিষ্ঠানগুলোতে প্রস্তুতির সময় কমে গেলে শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ তৈরি হতে পারে।
তবে অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান মনে করেন, নির্ধারিত সময়ে পাঠ্যসূচি শেষ করে টেস্ট পরীক্ষা নেওয়া হলে শিক্ষার্থীদের প্রস্তুতিতে বড় ধরনের সমস্যা হবে না। তিনি প্রতিষ্ঠানগুলোকে সময়মতো সিলেবাস শেষ করে শিক্ষার্থীদের পরীক্ষার জন্য প্রস্তুত করার আহ্বান জানিয়েছেন।
দীর্ঘদিন ধরে এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে অনুষ্ঠিত হলেও করোনা মহামারির পর থেকে সেই সূচি আর বজায় রাখা সম্ভব হয়নি। ২০২৬ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। ফলে পরীক্ষার সময়সূচি ধীরে ধীরে আগের অবস্থায় ফিরিয়ে আনতে ২০২৭ সালের পরীক্ষা জানুয়ারিতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের মতে, নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজন করা গেলে শিক্ষার্থীদের শিক্ষাজীবন থেকে হারিয়ে যাওয়া কয়েক মাসের সময় ধীরে ধীরে পুনরুদ্ধার করা সম্ভব হবে। একই সঙ্গে বিদেশে উচ্চশিক্ষায় যেতে আগ্রহী শিক্ষার্থীদের সেশনজটের সমস্যাও কমবে।
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে ইউনিফর্ম ও শিক্ষা উপকরণ
আগামী বছরের জানুয়ারিতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হবে। পাশাপাশি প্রাথমিকের শিক্ষার্থীদের ইউনিফর্মসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার সেগুনবাগিচায় ‘কচুয়ার উন্নয়নে জনমনের ভাবনা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাকার্যক্রম
১ দিন আগে
বারিধারায় ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাস উদ্বোধন
রাজধানীর গুলশান-বারিধারা এলাকায় মেয়েদের জন্য ফেইথ ইন্টারন্যাশনাল একাডেমির প্রথম পূর্ণাঙ্গ বালিকা ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআন শিক্ষা, নৈতিকতা, চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশের সমন্বিত শিক্ষাব্যবস্থাকে সামনে রেখে চালু করা হয়েছে নতুন এই ক্যাম্পাস।শুক্রবার সকাল ১০টায় রাজধানীর নূরেরচালা রোডের ১১৩৭ নম্বর, খন্দকার ভিলা ঠিকানায় অবস্থিত...
২ দিন আগে
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি
২ দিন আগে
৪৯তম বিশেষ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত সোহেল রানা
অভাবের সংসারে বড় হয়েছেন সোহেল রানা। দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেও শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন তিনি। চূড়ান্ত নিয়োগ গেজেটে তাঁর নাম না থাকায় ভেঙে পড়েছেন এই মেধাবী প্রার্থী। বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত নিয়োগ গেজেট থেকে বিষয়টি...
২ দিন আগে
