আন্তর্জাতিক

৬ মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

৪ মাস আগে


৬ মে থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর সম্ভাবনা

ছবি: সংগৃহীত


দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা কার্যক্রম আবারও স্বাভাবিক হতে পারে। সবকিছু ঠিক থাকলে আগামী ৬ মে থেকে এ কার্যক্রম চালুর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারত সরকার সংশ্লিষ্ট একটি সূত্র।

শনিবার (২ মে) দেশটির কেন্দ্রীয় সরকারের এক প্রশাসনিক কর্মকর্তার বরাতে জানা যায়, চলতি মাসের মধ্যেই পর্যটক ভিসা কার্যক্রম চালু হতে পারে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর।

ওই কর্মকর্তা জানান, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে সরাসরি তত্ত্বাবধান করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটিও কাজ করছে, যার নেতৃত্বে রয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি দুই দেশের সম্পর্ক দ্রুত স্বাভাবিক করার পক্ষে মত দিয়েছেন।

একই সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল-এর প্রতিবেদনের ওপরও চূড়ান্ত সিদ্ধান্ত অনেকাংশে নির্ভর করছে বলে জানা গেছে।

এদিকে সম্ভাব্য এই সিদ্ধান্তের খবরে কলকাতা শহরের পার্ক স্ট্রিট ও ফ্রি স্কুল স্ট্রিট এলাকার ব্যবসায়ীদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। তাদের মতে, বাংলাদেশি পর্যটকদের আগমন বাড়লে স্থানীয় ব্যবসা আবারও ঘুরে দাঁড়াবে।

উল্লেখ্য, গত ৭ এপ্রিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারত সফর করেন এবং ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করার বিষয়ে ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন।


ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম
ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান, এশিয়ায় বাড়ল তেলের দাম

ইরানের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করার পর এশিয়ার বাজারে তেলের দাম বেড়েছে। সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর পরপরই জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের ভবিষ্যৎ সরবরাহের দাম ১ শতাংশের

২ ঘন্টা আগে


ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ
ট্রাম্পের কূটনৈতিক তৎপরতায়ও কাটেনি সংকটের চাপ

জাতিসংঘের সাধারণ পরিষদে কড়া ভাষণের পর হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বহুল আলোচিত বৈঠক—টানা কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের প্রভাব তুলে ধরতে সক্রিয় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, সপ্তাহজুড়ে এই তৎপরতা তাঁর সামনে থাকা একাধিক সংকটের তাৎক্ষণিক সমাধান আনতে পারেনি।বিশেষ করে ইরানের সঙ্গে...

১ দিন আগে


ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন
ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার ফিলিস্তিনিদের: চীন

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিনের ভবিষ্যৎ ও শাসনব্যবস্থা নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে চীন। দেশটির উপ-রাষ্ট্রপতি হান ঝেং বলেছেন, ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণ এবং দেশ পরিচালনার দায়িত্ব ফিলিস্তিনিদের হাতেই থাকা উচিত।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে হান ঝেং বলেন, জাতিসংঘের সনদ ও নিরাপত্তা পরিষদের বিধান উপেক্ষা করে কোনো দেশের...

১ দিন আগে


জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা
জামাই থেকে পরিবারের উত্তরসূরি, জাপানের ‘মুকোয়োশি’ প্রথা

ভাবুন, বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলেন জামাই হয়ে। কিছুদিন পর দেখলেন, শুধু স্বামী হিসেবে নয়—পরিবারের নতুন সদস্য হিসেবেও আপনার পরিচয় তৈরি হয়েছে। শ্বশুরবাড়ির পদবি যুক্ত হয়েছে আপনার নামের সঙ্গে। একসময় পরিবারের ব্যবসা, সম্পদ এমনকি প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা উত্তরাধিকারও এসে পড়েছে আপনার হাতে।জাপানে এমন ঘটনা একেবারে অচেনা নয়। বরং...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom