৫ দিনে ইসলামী ব্যাংক থেকে উত্তোলন ৩ হাজার ৫০০ কোটি টাকা
ডেস্ক নিউজ
ছবি: সংগৃহীত
গত ২০২৪ সালের ৫ আগস্টের পর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আর্থিক চাপে থেকে কিছুটা অগ্রগতি হয়েছে বলে বিভিন্ন মহলে আলোচনা চলছে। কিন্তু সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, গত পাঁচ দিনে ব্যাংকটি থেকে প্রায় ৩ হাজার ৫০০ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।
প্রকাশিত তথ্যে বলা হয়েছে, এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ ও পাচারের কারণে ২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যাংকটি সংকটে পড়ে। তবে পরবর্তী এক বছরে গ্রাহকদের আস্থা ফিরে আসায় আমানতের পরিমাণ বেড়ে ১ লাখ ৮৩ হাজার কোটি টাকায় পৌঁছায়।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে খোন্দকার আলমকে দায়িত্ব দেওয়ার পর আবারও বড় অঙ্কের অর্থ উত্তোলনের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও উল্লেখ রয়েছে।
ইসলামী ব্যাংক ইস্যুতে উদ্বিগ্ন ব্যাংকাররা, রাজনৈতিক মাত্রা দেখছেন গভর্নর
দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংক ইসলামী ব্যাংককে ঘিরে চলমান অস্থিরতা ও বিতর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষ ব্যাংকাররা। তাদের আশঙ্কা, এ পরিস্থিতি আমানতকারীদের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পুরো ব্যাংকিং খাতের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করতে পারে।বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।...
৯ ঘন্টা আগে
স্মারকলিপি জমা, ২৪ ঘণ্টার আল্টিমেটাম ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের
ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের অপসারণসহ ছয় দফা দাবিতে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে সারাদেশের গ্রাহকদের নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।বুধবার (১০ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেওয়ার...
১০ ঘন্টা আগে
বাজেটের আগে সোনার দামে বড় পতন, ভরিতে কমলো সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার আগের দিন দেশের বাজারে সোনার দাম উল্লেখযোগ্য হারে কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত কমেছে।বুধবার (১০ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এর ফলে ২২...
১২ ঘন্টা আগে
ফ্লোর প্রাইস প্রত্যাহারের পর ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারে বড় দর পতন
পুঁজিবাজারে দীর্ঘদিন পর ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হওয়ার প্রথম দিনেই বড় ধরনের দরপতনের মুখে পড়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বেক্সিমকো লিমিটেড। মঙ্গলবার লেনদেন শুরুর পরপরই কোম্পানি দুটির শেয়ারে ব্যাপক বিক্রির চাপ তৈরি হয়, ফলে উভয় শেয়ারই সার্কিট ব্রেকারের সর্বনিম্ন সীমায় নেমে আসে।এর আগে সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ...
১ দিন আগে
