সারাদেশ

৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

অনলাইন ডেস্ক

৫৯ মিনিট আগে


৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

ছবি: সংগৃহীত


দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এদিকে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টি অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ৫ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ।

এ পরিস্থিতিতে নৌযান চলাচলসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল

বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য

২ ঘন্টা আগে


ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...

১২ ঘন্টা আগে


সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক
সন্তানের চিকিৎসায় সঞ্চয় শেষ, এবার কিডনি বাঁচাতে মানুষের সহায়তা চান শিক্ষক

দুই দশক ধরে সন্তানের চিকিৎসার পেছনে ছুটেছেন মো. আলী আনোয়ার। দেশে-বিদেশের হাসপাতাল, চিকিৎসকের পরামর্শ, ওষুধ ও চিকিৎসার খরচ-সবকিছুর ভার কাঁধে নিয়ে সন্তানের সুস্থতার আশায় নিজের জীবনের সঞ্চয়টুকুও শেষ করে ফেলেছেন তিনি। কিন্তু নিয়তি যেন এবার তাকে আরও কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে।২০২৫ সালের অক্টোবর মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আলী আনোয়ার।...

১ দিন আগে


গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন
গুলিবিদ্ধ ছাত্রদল নেতা মাসুম ৯ দিন পর মারা গেলেন

নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম (৪০) মারা গেছেন। নয় দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার সকাল ৯টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়।নিহত ইব্রাহিম আল মাসুম উপজেলার ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom