শিক্ষা

৪৯তম বিশেষ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত সোহেল রানা

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ ঘন্টা আগে


৪৯তম বিশেষ বিসিএসে ইতিহাসে প্রথম হয়েও নিয়োগবঞ্চিত সোহেল রানা

অভাবের সংসারে বড় হয়েছেন সোহেল রানা। দৃঢ় ইচ্ছাশক্তি ও কঠোর পরিশ্রমে ৪৯তম বিশেষ বিসিএসের শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেও শেষ পর্যন্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন তিনি। চূড়ান্ত নিয়োগ গেজেটে তাঁর নাম না থাকায় ভেঙে পড়েছেন এই মেধাবী প্রার্থী।

 

বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত নিয়োগ গেজেট থেকে বিষয়টি জানা যায়। এতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগ দেওয়া হয়েছে। বাদ পড়েছেন ৫৭ জন।

এর আগে গত বছরের ১১ নভেম্বর পিএসসি প্রকাশিত ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলে ৬৮৩টি পদের বিপরীতে ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দেওয়া হয়। ওই তালিকায় শিক্ষা ক্যাডারের ইতিহাস বিভাগে প্রথম স্থান অর্জন করেন সোহেল রানা।

সোহেল রানা নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কুখাপাড়া গ্রামের কৃষক আবু হোসেনের ছেলে। ২০১৪ সালে সোনারায় সংগলশী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং ২০১৬ সালে রংপুরের কারমাইকেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৪.৯২ পেয়ে উত্তীর্ণ হন তিনি।

পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তি হয়ে ২০২০ সালে স্নাতক এবং ২০২১ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন সোহেল রানা। স্নাতকে তাঁর সিজিপিএ ছিল ৩.৫৪ এবং স্নাতকোত্তরে ৩.৫৬।

নিজের নিয়োগবঞ্চিত হওয়ার বিষয়ে সোহেল রানা বলেন, ইতিহাস বিভাগে প্রথম হয়েও তিনি নিয়োগ থেকে বাদ পড়েছেন। তাঁর পরিবারের কেউ রাজনীতির সঙ্গে যুক্ত নন। তাঁর দাবি, তাঁর বা পরিবারের কোনো সদস্যের নামে কোনো মামলা কিংবা থানায় অভিযোগও নেই।

সোহেল রানা বলেন, অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন তিনি। চাকরিতে যোগ দিয়ে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন। পরিবার ও আত্মীয়স্বজনও তাঁকে নিয়ে অনেক আশা করেছিলেন। কিন্তু চূড়ান্ত গেজেটে নাম না থাকায় সেই স্বপ্ন পূরণ হচ্ছে না।

সরকারের কাছে নিজের বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করে তাঁকে নিয়োগ দেওয়ার দাবি জানিয়েছেন সোহেল রানা।


যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম
যশোরের বসুন্দিয়াকে গর্বিত করলেন মো. ফেরদাউস জুলাই স্মৃতিকথন প্রতিযোগিতায় প্রথম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ‘জুলাই স্মৃতিকথন’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) হল সংসদ নেতা মো. ফেরদাউস। গত ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট অডিটোরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি

১৮ মিনিট আগে


একাদশে ভর্তি আবেদনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ আজ
একাদশে ভর্তি আবেদনের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ৮টায়। একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয় ২৭ সেপ্টেম্বর। আবেদন শেষ হয় ২৮ সেপ্টেম্বর। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, ১ অক্টোবর রাত ৮টায়

১ দিন আগে


মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী
মধ্যরাতে ছয় ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপানোর অগ্রগতি ও গুণগত মান যাচাই করতে রাজধানীর ছয়টি ছাপাখানা পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর এসব ছাপাখানা পরিদর্শন করেন তিনি।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ছাপাখানাগুলোতে প্রস্তুত...

৩ দিন আগে


স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে
স্নাতক শেষ করেই বিজেএসে সাফল্য, ঢাবির ১০ শিক্ষার্থী সিভিল জজ হওয়ার পথে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪৮তম ব্যাচের ১০ শিক্ষার্থী ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সিভিল জজ পদে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাদের মধ্যে চারজন মেধাক্রমে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও ত্রয়োদশ স্থান অর্জন করেছেন।বুধবার (২৩ সেপ্টেম্বর) প্রকাশিত ১৮তম বিজেএস পরীক্ষার চূড়ান্ত ফলে তাদের এই সাফল্য আসে। স্নাতক শেষ করেই...

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom