শিক্ষা

৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু: ববি হাজ্জাজ

অনলাইন ডেস্ক

২ দিন আগে


৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু: ববি হাজ্জাজ

ছবি: সংগৃহীত


দীর্ঘদিনের আইনি জটিলতা কাটিয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজারের বেশি প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একই সঙ্গে প্রধান শিক্ষক নিয়োগের পর সহকারী শিক্ষকদের যেসব পদ শূন্য হবে, সেসব পদেও নতুন করে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি ১৪ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে চট্টগ্রাম পিটিআইয়ের কনফারেন্স রুমে ‘বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও স্থানীয় প্রশাসনের প্রতি পরিবর্তন প্রত্যাশা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

শিগগির শূন্য পদ পূরণের উদ্যোগ

প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠপর্যায়ের তদারকিতে পর্যাপ্ত জনবল থাকলেও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, ইউপিটিসি ইন্সট্রাক্টর ও পিটিআই ইন্সট্রাক্টরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পদে শূন্যতা রয়েছে বলে জানান ববি হাজ্জাজ।

তিনি বলেন, আইনি জটিলতার কারণে কিছু নিয়োগ ও পদায়ন দীর্ঘদিন ধরে আটকে থাকলেও শিগগির এসব পদ পূরণ করা হবে। এতে বিদ্যালয় পর্যায়ে তদারকি ও মনিটরিং কার্যক্রম আরও জোরদার হবে।

২০২৫ সালে অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ছয় হাজারের বেশি শিক্ষক নিয়োগের বিষয়টি আদালতের রায়ের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি। আদালতের রায় পাওয়া গেলে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী বলেন, প্রতি বছর ১৪ থেকে ১৫ হাজার নতুন শিক্ষক নিয়োগ দেওয়ার ধারাবাহিক পরিকল্পনা রয়েছে সরকারের। এর মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট কমানোর পাশাপাশি শূন্য পদগুলোও পর্যায়ক্রমে পূরণ করা হবে।

মূল্যায়নের ভিত্তিতে পদোন্নতি ও বেতন উন্নয়নের পরিকল্পনা

প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল, সিলেকশন গ্রেড ও উচ্চতর গ্রেডের দাবির বিষয়েও নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শুধু চাকরির মেয়াদের ভিত্তিতে পদোন্নতি বা বেতন স্কেল উন্নয়নের পরিবর্তে নিয়মিত মূল্যায়নের ভিত্তিতে এসব বিষয় নির্ধারণের ব্যবস্থা করা হবে। নতুন শিক্ষক নীতিমালায় এ বিষয়ে প্রয়োজনীয় বিধান রাখা হচ্ছে।

১০ মাসের প্রশিক্ষণ কমে হতে পারে দুই মাস

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণের সময়ও কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে পিটিআইয়ে শিক্ষকদের ১০ মাসের ইন-ক্যাম্পাস প্রশিক্ষণ দেওয়া হয়। সেটি কমিয়ে দুই মাস করার চেষ্টা চলছে।

বাকি প্রশিক্ষণ কর্মস্থলে দায়িত্ব পালনের পাশাপাশি ‘অন দ্য জব’ পদ্ধতিতে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর ফলে কম সময়ে বেশি সংখ্যক শিক্ষককে প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকের পরিমার্জিত কারিকুলামে ‘অ্যাকটিভ লার্নিং’ বা সক্রিয়ভাবে শেখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। খেলা ও গল্পের মাধ্যমে বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞানের মতো বিষয় শিশুদের শেখানোর পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে স্কুল ক্যালেন্ডারেও পরিবর্তন আনা হবে। এক শিফট ও দুই শিফটের বিদ্যালয়ের জন্য পৃথক পরিকল্পনা থাকবে। প্রতিদিন ন্যূনতম ও সর্বোচ্চ কতক্ষণ পাঠদান হবে, সেটিও নির্ধারণ করা হবে।

বড় মাঠের পরিবর্তে শিশু উপযোগী প্লেগ্রাউন্ড

প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং কিন্ডারগার্টেনের শিশুদের জন্য বড় খেলার মাঠের পরিবর্তে ছোট পরিসরের শিশু উপযোগী প্লেগ্রাউন্ড বেশি কার্যকর বলে মনে করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, শিক্ষক নিয়োগ, প্রশিক্ষণ, মূল্যায়ন ও বদলির পাশাপাশি বিদ্যালয়ের পরিবেশ এবং পাঠদানের পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে প্রাথমিক শিক্ষাব্যবস্থায় সমন্বিত ও গুণগত পরিবর্তন আনার লক্ষ্য রয়েছে সরকারের।

কর্মশালায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মো. নুরুল ইসলাম।


জানুয়ারির সম্ভাব্য ঢাবি সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জানুয়ারির সম্ভাব্য ঢাবি সমাবর্তনে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সম্ভাব্য সমাবর্তন আগামী জানুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেছেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন।একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশেষ মর্যাদা প্রদান, বৃহৎ উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং শিক্ষা ও গবেষণার উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।বৃহস্পতিবার (২০...

১ দিন আগে


বন্যায় স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা শুরু আজ, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত
বন্যায় স্থগিত এইচএসসি-আলিম পরীক্ষা শুরু আজ, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত

বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় স্থগিত হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে স্থগিত পরীক্ষা শুরু হবে।সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত এইচএসসি...

১ দিন আগে


ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী
ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে সরকার: শিক্ষামন্ত্রী

সরকার একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় নির্মাণের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে ‘খেলায় খেলায় শিখি’ তথ্যপুস্তক পর্যালোচনা শীর্ষক কর্মশালায় তিনি এ কথা জানান।শিক্ষামন্ত্রী বলেন, শিশুদের ইভটিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।

৩ দিন আগে


বিদেশি শিক্ষার্থী ও বিনিয়োগ আকর্ষণে ভিসা নীতি সহজ করার উদ্যোগ
বিদেশি শিক্ষার্থী ও বিনিয়োগ আকর্ষণে ভিসা নীতি সহজ করার উদ্যোগ

বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানো এবং বিদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য দেশে আসার সুযোগ সহজ করতে ভিসা নীতি শিথিল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom