রাজনীতি

৩০ আসনের ফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের

৯ মাস আগে


৩০ আসনের ফল স্থগিত ও পুনর্গণনার আবেদন জামায়াতের

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩০টি সংসদীয় আসনের ফলাফল স্থগিত রেখে পুনর্গণনার আবেদন করেছে  বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি এসব আসনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ স্থগিত রাখার জন্যও আইনগত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছে দলটি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

দলটির দাবি, উল্লেখিত আসনগুলোতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থীদের সঙ্গে বিজয়ী ঘোষিত প্রার্থীদের ব্যবধান খুবই কম-কিছু ক্ষেত্রে সর্বোচ্চ প্রায় ১০ হাজার ভোট। ভোট গণনার সময় তারা জয়ের ইঙ্গিত পেলেও চূড়ান্ত ফলে তা হয়নি বলে অভিযোগ করে দলটি। পুনর্গণনা হলে তারা জয়ী হবেন বলে আশা প্রকাশ করেন নেতারা।

যেসব আসনে পুনর্গণনার আবেদন করা হয়েছে সেগুলো হলো-পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।

ব্রিফিংয়ে জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন জেলা-উপজেলায় তাদের এজেন্ট, সমর্থক ও নারী কর্মীরা হামলার শিকার হচ্ছেন; কোথাও কোথাও মৃত্যুর ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, ঢাকার কিছু আসনে ফলাফল দিতে অস্বাভাবিক বিলম্ব হয়েছে, আবার কিছু জায়গায় খুব দ্রুত ফল ঘোষণা করা হয়েছে-যা নিয়ে তাদের মধ্যে অনিয়ম ও অব্যবস্থাপনার সন্দেহ তৈরি হয়েছে।

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, সর্বাধিক আসনপ্রাপ্ত দলের পক্ষ থেকে সহিংসতা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। জামায়াতে ইসলামী আশা করেছিল, নতুন বাংলাদেশে রাজনৈতিক আচরণ হবে সহনশীল ও গণতান্ত্রিক।


নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম
নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে সংসদে নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, নিজেদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত না হলে নিজেদের পথ নিজেদেরই দেখতে হবে। ফ্যাসিবাদী শক্তির প্রথম টার্গেট বিরোধীরা হলেও পরবর্তী টার্গেট সরকার হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন...

২৩ ঘন্টা আগে


বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান

কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক

১ দিন আগে


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

২ দিন আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

২ দিন আগে

Dr.Mahfuzul Alom