৩ লক্ষাধিক রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কথা জানাল মিয়ানমার
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
মিয়ানমারের সামরিক বাহিনী সমর্থিত সরকার জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া তিন লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে শনাক্ত করা হয়েছে। রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে যাচাইকৃত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করার কথা জানিয়েছে দেশটি।
শনিবার (১৫ আগস্ট) রোহিঙ্গা সংকটের নবম বছরে পদার্পণের দিনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের দেওয়া ৮ লাখ ২৮ হাজার ৮২৪ জন রোহিঙ্গার তালিকা থেকে গত জুলাইয়ের শেষ পর্যন্ত ৪ লাখ ২৬ হাজার ৫৪৫ জনের তথ্য যাচাই করা হয়েছে। এর মধ্যে ৩ লাখ ৮ হাজার ৭৯৭ জনকে রাখাইন রাজ্যের বাসিন্দা হিসেবে চিহ্নিত করেছে মিয়ানমার।
মিয়ানমারের দাবি, আরও ১ লাখ ১৩ হাজার ৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি। এছাড়া ৪ হাজার ২৪১ জনকে তথাকথিত ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ডে জড়িত হিসেবে শনাক্ত করার কথা জানিয়েছে দেশটি।
২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর মিয়ানমার সেনাবাহিনী ব্যাপক সামরিক অভিযান শুরু করে। ওই অভিযানের মুখে সাত লাখের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে বিভিন্ন সময়ে মিয়ানমারের সহিংসতার কারণে আরও বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে এসে বসবাস করছিলেন।
জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায় ২০১৭ সালের অভিযানের ধরন ও মাত্রার কারণে মিয়ানমার সেনাবাহিনীর বিরুদ্ধে জাতিগত নিধন ও গণহত্যার অভিযোগ তোলে। তবে মিয়ানমার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।
২০১৮ সালে বাংলাদেশ ও মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য দুই বছর মেয়াদি চুক্তি করলেও নিরাপত্তাহীনতা ও মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে তা বাস্তবায়িত হয়নি। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর দেশজুড়ে সংঘাত আরও তীব্র হয়।
পরবর্তীতে ২০২৩ সালে রাখাইনে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে নতুন করে সংঘাত শুরু হলে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। বর্তমানে রাখাইনের বড় একটি অংশ আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের শিবিরগুলোতে মানবিক সংকটও বাড়ছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়া এবং মিয়ানমারে নিরাপদে ফেরার অনিশ্চয়তার কারণে অনেক রোহিঙ্গা ঝুঁকিপূর্ণভাবে সমুদ্রপথে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় যাওয়ার চেষ্টা করছেন।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, রাখাইনের নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলক স্থিতিশীল হলে যাচাইকৃত সাবেক বাসিন্দাদের প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ চালিয়ে যাবে তারা। তবে প্রত্যাবাসন কবে এবং কীভাবে শুরু হবে, সে বিষয়ে বিবৃতিতে নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি।
কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালকের মৃত্যু
কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় বাসের চাপায় এক বাংলাদেশি বাস চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আরব টাইমস অনলাইন।প্রতিবেদন অনুযায়ী, নিহত বাংলাদেশি চালক তার বাসে নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছিলেন। একপর্যায়ে তিনি বাসটির সামনের অংশে গেলে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাস হঠাৎ পেছনের দিকে চলতে শুরু করে।
২ ঘন্টা আগে
ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে বিস্মিত ইসরায়েল
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরও ইরানের দ্রুত সামরিক সক্ষমতা পুনর্গঠনের গতি নিয়ে উদ্বিগ্ন ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের বিষয়টি ইসরায়েলের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।শুক্রবার (১৪ আগস্ট) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিপেনডেন্ট।প্রতিবেদন অনুযায়ী, সংঘাতের মূল...
২ ঘন্টা আগে
২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত গড়তে ‘শান্তিপূর্ণ বিপ্লবের’ ডাক ওয়াংচুকের
ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত ও মর্যাদাপূর্ণ রাষ্ট্রে পরিণত করতে রাজনৈতিক নেতৃত্ব ও নির্বাচনব্যবস্থায় মৌলিক পরিবর্তনের আহ্বান জানিয়েছেন জলবায়ু কর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুক।ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দেন। একই সঙ্গে দেশের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে পারেন—এমন ‘স্বার্থহীন, নির্ভীক ও সৎ’
১০ ঘন্টা আগে
ইমরানের সঙ্গে দেখা না দিলে ২০ লাখ মানুষ নিয়ে রাস্তায় নামার হুঁশিয়ারি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে না দিলে ২০ লাখ মানুষ নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি।বৃহস্পতিবার (১৪ আগস্ট) আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষকে সঙ্গে নিয়ে ইসলামাবাদের দিকে পদযাত্রা করা হবে।এ ছাড়া ইমরানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না
১০ ঘন্টা আগে
