আন্তর্জাতিক

২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক, সরকারের লিখিত আশ্বাসে সমাপ্ত আন্দোলনের নতুন অধ্যায়

আন্তর্জাতিক ডেস্ক

১ দিন আগে


২৬ দিনের অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক, সরকারের লিখিত আশ্বাসে সমাপ্ত আন্দোলনের নতুন অধ্যায়

ছবি: সংগৃহীত


ভারতের শিক্ষাব্যবস্থার সংস্কার এবং মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে টানা ২৬ দিন অনশন করার পর তা ভেঙেছেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনাম ওয়াংচুক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হরিয়ানার গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী জে.পি. নাড্ডা ও জিতেন্দ্র সিং এবং লেহ-লাদাখ অ্যাপেক্স বডির জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে তিনি অনশন ভঙ্গ করেন।

অনশন ভাঙার পর সোনাম ওয়াংচুক বলেন, সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এবং দেশে সম্ভাব্য সহিংসতা এড়ানোর স্বার্থে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ অনশনের কারণে তার ওজন প্রায় ১১ কেজি কমে গেছে বলেও জানান তিনি।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় ওয়াংচুকের দ্রুত সুস্থতা কামনা করে চিকিৎসকদের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন।

অনশন ভাঙার সময় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা সরকারের পক্ষ থেকে একটি লিখিত আশ্বাসপত্র পড়ে শোনান।

সরকারের ঘোষণাগুলোর মধ্যে রয়েছে-

  • যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী এবং ২০ জুলাই সংসদ অভিমুখে পদযাত্রায় অংশগ্রহণকারীদের বিরুদ্ধে কোনো আইনি মামলা না করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত।

  • নিট প্রশ্নপত্র ফাঁস-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যাকারীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা।

  • শিক্ষাসচিবকে অপসারণের সিদ্ধান্ত।

  • প্রশ্নপত্র ফাঁসের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বা ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা।

গত ২৮ জুন থেকে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সঙ্গে যৌথভাবে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনাম ওয়াংচুক।

গত শনিবার তাকে সেখান থেকে আটক করে প্রথমে একটি সরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে দিল্লি হাইকোর্টের নির্দেশে তাকে মেদান্তা হাসপাতালে স্থানান্তর করা হয়।

শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক বলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর ‘ফুনসুক ওয়াংডু’ চরিত্রের অনুপ্রেরণা হিসেবে পরিচিত। এর আগে লাদাখের সাংবিধানিক সুরক্ষা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং ষষ্ঠ তফসিলের দাবিতেও তিনি একাধিকবার দীর্ঘ অনশন কর্মসূচি পালন করেছেন।

সূত্র: এনডিটিভি


শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর মোদি সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান রাহুল গান্ধীর

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কঠোর রাজনৈতিক বার্তা দিয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, নিপীড়িত মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এখন মোদি সরকারকে ক্ষমতা থেকে সরানোর সময় এসেছে।শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রাহুল গান্ধী বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দেশের শিক্ষা...

৯ ঘন্টা আগে


ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত প্রহ্লাদ জোশী, পেলেন ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব
ধর্মেন্দ্র প্রধানের স্থলাভিষিক্ত প্রহ্লাদ জোশী, পেলেন ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।শনিবার (২৫ জুলাই) প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষাব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের ছাত্র আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর কেন্দ্রীয় সরকার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রহ্লাদ জোশীর হাতে অর্পণ করে।প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের খাদ্য

৯ ঘন্টা আগে


শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও থামছে না সিজেপির আন্দোলন, পশ্চিমবঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পরও থামছে না সিজেপির আন্দোলন, পশ্চিমবঙ্গে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের প্ল্যাটফর্ম ককরোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা জানিয়েছে, তাদের আরও কয়েকটি দাবি এখনো পূরণ হয়নি এবং সেগুলোর বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না।নয়াদিল্লির যন্তর মন্তর থেকে শুরু হওয়া...

১১ ঘন্টা আগে


ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষ
ভয়াবহ দাবানলে বিপর্যস্ত ফ্রান্স ও স্পেন, সরিয়ে নেওয়া হয়েছে দুই লাখের বেশি মানুষ

ফ্রান্স ও স্পেনে স্মরণকালের অন্যতম ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে শুরু হওয়া আগুন দ্রুত বনাঞ্চল পেরিয়ে জনবসতির দিকে অগ্রসর হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশেই ব্যাপক উদ্ধার ও সরিয়ে নেওয়ার কার্যক্রম চলছে।শনিবার (২৫ জুলাই) সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স সরকার বোর্দো এবং আটলান্টিক উপকূলীয় এলাকার বিস্তীর্ণ...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom