ধর্ম

২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান, ঈদুল ফিতরই বা কবে?

আন্তর্জাতিক ডেস্ক

৫৮ মিনিট আগে


২০২৭ সালে কবে শুরু হতে পারে পবিত্র রমজান, ঈদুল ফিতরই বা কবে?

ছবি: সংগৃহীত


ইসলামী বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। মুসলিমদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মাসের তারিখ প্রতিবছরই পরিবর্তিত হয়। কারণ, রমজান চাঁদভিত্তিক হিজরি ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত হয়, গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী নয়।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মার্চের প্রথমার্ধে পালিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর।

রমজান শুরুর সম্ভাব্য তারিখ

জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি শনিবার অথবা ৭ ফেব্রুয়ারি রোববার শাবান মাসের শেষ দিকে নতুন চাঁদ দেখা যেতে পারে।

তবে ২৯ শাবান চাঁদ দেখার ক্ষেত্রে কিছু অঞ্চলে তা সম্ভব নাও হতে পারে। ফলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে সংযুক্ত আরব আমিরাতসহ কিছু দেশে ৮ ফেব্রুয়ারি ২০২৭ থেকে রমজান শুরু হতে পারে।

অবশ্য দেশভেদে চাঁদ দেখার পদ্ধতি ও সময়ের পার্থক্যের কারণে রমজান শুরুর তারিখ এক দিন আগে-পরে হতে পারে। সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণার পরই চূড়ান্ত তারিখ নিশ্চিত হবে।

কবে হতে পারে ঈদুল ফিতর?

রমজান মাস ২৯ নাকি ৩০ দিনে শেষ হবে, তার ওপর নির্ভর করবে ঈদুল ফিতরের তারিখ।

জ্যোতির্বিদ্যাগত হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৮ মার্চ সোমবার অথবা ৯ মার্চ মঙ্গলবার শাওয়ালের চাঁদ দেখা যেতে পারে।

৮ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ৯ মার্চ মঙ্গলবার ঈদুল ফিতর পালিত হতে পারে। আর ওই দিন চাঁদ দেখা না গেলে রমজান ৩০ দিন পূর্ণ হয়ে ১০ মার্চ বুধবার ঈদ হতে পারে।

বাংলাদেশে কবে শুরু হতে পারে রোজা?

চাঁদ দেখার ভৌগোলিক অবস্থান ও স্থানীয় সিদ্ধান্তের কারণে বাংলাদেশে রমজান ও ঈদ সাধারণত মধ্যপ্রাচ্যের অনেক দেশের তুলনায় এক দিন পরে হতে পারে।

সে হিসাবে মধ্যপ্রাচ্যে ৮ ফেব্রুয়ারি রমজান শুরু হলে বাংলাদেশে ৯ ফেব্রুয়ারি ২০২৭ থেকে রোজা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। একইভাবে মধ্যপ্রাচ্যে ৯ মার্চ ঈদ হলে বাংলাদেশে ১০ মার্চ ঈদুল ফিতর হতে পারে।

তবে এগুলো সম্ভাব্য তারিখ মাত্র। বাংলাদেশে রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারিত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির চাঁদ দেখার সিদ্ধান্ত ও ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সংশ্লিষ্ট ঘোষণার মাধ্যমে।


সাত বছর পর ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠান বন্ধের ঘোষণা শায়খ আহমাদুল্লাহর
সাত বছর পর ‘শরয়ী সমাধান’ অনুষ্ঠান বন্ধের ঘোষণা শায়খ আহমাদুল্লাহর

সাত বছর ধরে চলা সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান ‘শরয়ী সমাধান’ আর না করার ঘোষণা দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এর পরিবর্তে এখন থেকে ‘প্রিয়নবীর (সা.) হারিয়ে যাওয়া সুন্নাহ’ নামে নতুন ধারাবাহিক অনুষ্ঠান করবেন তিনি।শুক্রবার (২৮ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানান শায়খ

৩ দিন আগে


জুমার দিনে যে ১০ আমল করবেন
জুমার দিনে যে ১০ আমল করবেন

ইসলামে জুমার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ। মুসলমানদের জন্য এটি সাপ্তাহিক ঈদের দিন হিসেবে পরিচিত। এ দিনে নামাজ, কোরআন তিলাওয়াত, দরুদ, জিকির ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ রয়েছে। তাই শুধু জুমার নামাজ আদায় নয়, বিশেষ কিছু আমলের মাধ্যমে দিনটি কাটানো উত্তম।মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন—يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا...

৪ দিন আগে


শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না: আব্দুল মালেক
শরিয়াহবিরোধী আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না: আব্দুল মালেক

বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক বলেছেন, কোরআন ও হাদিসবিরোধী কোনো আইন সংবিধানে থাকলে তা সংশোধন বা বাতিল করতে হবে। শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না।বুধবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে হেফাজতে ইসলামের উদ্যোগে আয়োজিত শানে রেসালত সম্মেলনে তিনি এসব কথা বলেন। মহানবী হযরত মুহাম্মদ...

৬ দিন আগে


‘ইয়া রাসুলাল্লাহ, আপনাকে ভালো না বেসে কি থাকা যায়?’
‘ইয়া রাসুলাল্লাহ, আপনাকে ভালো না বেসে কি থাকা যায়?’

বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারী।ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘আপনাকে কী করে ভালো না বেসে থাকতে পারি, ইয়া রাসূলাল্লাহ? আপনি তো আমাকে না দেখেও ভালোবেসেছিলেন সেই ১৪০০

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom