আন্তর্জাতিক

২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি সরকারি অবস্থান নয়: মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

১ ঘন্টা আগে


২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের দাবি সরকারি অবস্থান নয়: মালয়েশিয়া

ছবি: সংগৃহীত


আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নিয়োগের যে দাবি বাংলাদেশের এক প্রতিমন্ত্রী করেছেন, তা বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক অবস্থান নয় বলে জানিয়েছে মালয়েশিয়া।

মালয়েশিয়ার সরকারি মুখপাত্র দাতুক সেরি ফাহমি ফাদজিল এ কথা জানিয়েছেন। নিউ স্ট্রেইটস টাইমস–এর প্রতিবেদনের বরাতে তিনি বলেন, দেশটির মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি আর. রামানান তাকে জানিয়েছেন, ২ লাখ কর্মী নিয়োগের বিষয়টি বাংলাদেশের একজন প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য। এটিকে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে বিবেচনা করা উচিত নয়।

সাংবাদিকদের নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে ফাহমি ফাদজিল বলেন, “এটি বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তকে প্রতিনিধিত্ব করে না। মানবসম্পদমন্ত্রী আমাকে এই কথাই জানিয়েছেন। সুতরাং, এটি কোনো দাপ্তরিক বা সরকারি অবস্থান নয়।”

এর আগে গত সোমবার বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেছিলেন, আগামী ছয় মাসের মধ্যে প্রায় ২ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে মালয়েশিয়া।

তিনি জানিয়েছিলেন, মালয়েশীয় কর্তৃপক্ষের অনুমোদিত কোম্পানিগুলোর মাধ্যমে এসব কর্মী নিয়োগ করা হবে। আগামী সেপ্টেম্বরের শেষ দিক থেকে ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

তবে মালয়েশিয়ার পক্ষ থেকে দেওয়া সর্বশেষ বক্তব্যে ওই নিয়োগ পরিকল্পনাকে এখনো কোনো আনুষ্ঠানিক সরকারি সিদ্ধান্ত হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। ফলে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন করে বড় পরিসরে নিয়োগের বিষয়টি বাস্তবায়নে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ও পরবর্তী ঘোষণা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।


তামিলনাড়ুতে কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের
তামিলনাড়ুতে কৃষক-শিক্ষকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের ঘোষণা মুখ্যমন্ত্রী বিজয়ের

ভারতের তামিলনাড়ুতে বিগত সরকারের আমলে শান্তিপূর্ণ আন্দোলন করা কৃষক ও শিক্ষকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বর্তমান সরকার।বুধবার (২ সেপ্টেম্বর) টাইমস নাউ–এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় এ ঘোষণা দেন। এর ফলে ২০২১ সালের মে থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত বিভিন্ন আন্দোলনে...

৩ ঘন্টা আগে


ইরানের পাল্টা হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি
ইরানের পাল্টা হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করেছে ইরান। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, জর্ডানের আকাবা উপকূলে মার্কিন মেরিন সেনাদের ক্যাম্প তিতিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।আইআরজিসির দাবি, হামলায় বিপুলসংখ্যক মার্কিন সেনা নিহত এবং কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ও আক্রমণাত্মক

৪ ঘন্টা আগে


মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম মা
মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে প্রথম মা

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে প্রথম হয়েছেন ভারতের মহারাষ্ট্রের ৪৭ বছর বয়সী রমাবাই রণবীর। তরুণ প্রতিযোগীদের পেছনে ফেলে জয়ী হয়ে পুরস্কার হিসেবে পাওয়া ৩ হাজার রুপি মেয়ের শিক্ষার পেছনে ব্যয় করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।মহারাষ্ট্রের বিড জেলার আম্বাজোগাইয়ের বাসিন্দা রমাবাই ‘অমৃত দৌড়’ ম্যারাথনে অংশ নেন।

১ দিন আগে


ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা
ইরানের ৯০ শতাংশের বেশি ক্ষেপণাস্ত্র মজুত অক্ষত: আইআরজিসি উপদেষ্টা

ইরানের অস্ত্র সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ব্যাপকভাবে কমে গেছে-পশ্চিমা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে তেহরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের সিনিয়র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি দাবি করেছেন, ইরানের কৌশলগত ক্ষেপণাস্ত্রের ৯০ শতাংশেরও বেশি এখনো সম্পূর্ণ অক্ষত রয়েছে।আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের ক্ষেপণাস্ত্র...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom