১২ ঘণ্টার প্যারোলে বিয়ে, নববধূকে রেখেই কারাগারে ফিরলেন বর
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের হরিয়ানার ঝাজ্জার জেলার একটি খামারবাড়িতে বৃহস্পতিবার দুপুরে বসেছিল বিয়ের আসর। প্রায় ৫০০ অতিথির জন্য ছিল খাবারের আয়োজন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে অবশ্য নববধূকে নিয়ে বাড়ি ফিরতে পারেননি বর। বিয়ের জন্য পাওয়া ১২ ঘণ্টার প্যারোল শেষ হওয়ায় রাত ৮টার দিকে তাকে আবার কারাগারে ফিরতে হয়।
বর মাইনপাল ধিল্লা, যিনি মাইনপাল বাদলি নামেও পরিচিত, যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি। বিয়ের জন্য নির্দিষ্ট সময়ের প্যারোলে কারাগার থেকে বের হওয়ার অনুমতি পেয়েছিলেন তিনি।
তার কনে কম্বোডিয়ার নাগরিক মেটা চানমিয়া। ধারণা করা হয়, ২০১৮ সালে কম্বোডিয়ায় তাদের পরিচয় হয়। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। এই দম্পতির তিন সন্তান রয়েছে। ২০২৫ সাল পর্যন্ত তারা কম্বোডিয়ার সিয়েম রিপে একসঙ্গে বসবাস করছিলেন বলে জানা গেছে।
ঝাজ্জারের পুলিশ সুপার সিমারদীপ সিং জানান, বিয়ের অনুষ্ঠানস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। প্রবেশের সময় অতিথিদের তল্লাশি করা হয় এবং তাদের ও স্বজনদের চলাচলের ওপর নজরদারি রাখা হয়। নিরাপত্তার কারণে সংবাদমাধ্যমকে অনুষ্ঠানস্থলের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
ঝাজ্জারের বদলি গ্রামের বাসিন্দা ধিল্লা ২০০৭ সালে বাহাদুরগড়ে দায়ের হওয়া হত্যা, হত্যাচেষ্টা, অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবহার ও অপরাধমূলক ষড়যন্ত্রের মামলায় ২০১৩ সালের এপ্রিলে যাবজ্জীবন কারাদণ্ড পান। কর্মকর্তাদের মতে, আরও দুটি মামলায়ও তার সাজা হয়েছে।
২০১৮ সালের জুলাইয়ে হিসার কেন্দ্রীয় কারাগার থেকে ছয় সপ্তাহের প্যারোলে বের হয়ে আর কারাগারে ফেরেননি ধিল্লা। কর্মকর্তাদের দাবি, ওই বছরের আগস্টে ভুয়া পরিচয়ে তিনি ভারত ছেড়ে কম্বোডিয়ায় চলে যান। পরে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়।
২০২৫ সালের জুলাইয়ে কম্বোডিয়ার কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করে। একই বছরের সেপ্টেম্বরে তাকে ভারতে ফেরত পাঠানো হলে আবার কারাগারে নেওয়া হয়। আগেরবার প্যারোলে বের হয়ে পালিয়ে যাওয়ার কারণে এবার তার প্যারোলের ক্ষেত্রে কঠোর শর্ত আরোপ করা হয়েছিল।
সেই শর্ত মেনেই বিয়ের জন্য মাত্র ১২ ঘণ্টার প্যারোল পেয়েছিলেন ধিল্লা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই নির্ধারিত সময়ের মধ্যে তাকে কারাগারে ফিরতে হয়।
ইমরান খানের পরিবার ও কর্মীদের ওপর দমনপীড়নের অভিযোগ, সমালোচনায় ছেলে
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নির্ধারিত মহাসমাবেশ ও লং মার্চকে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বজন ও দলীয় কর্মীদের আটক এবং দমনপীড়নের অভিযোগের তীব্র সমালোচনা করেছেন তার বড় ছেলে সুলেমান খান।ক্ষমতাসীন জোটকে ‘স্বৈরাচারী ও ফ্যাসিবাদী’ আখ্যা দিয়ে এ বিষয়ে পশ্চিমা বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।লন্ডনে অবস্থানরত ২৯...
১০ ঘন্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা জলবায়ু পরিবর্তনের সতর্কবার্তা: প্রধানমন্ত্রী
গত মাসের ভয়াবহ বন্যাকে জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে বাড়তে থাকা ঝুঁকির ‘সতর্কবার্তা’ হিসেবে উল্লেখ করেছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও দুর্যোগের সঙ্গে খাপ খাইয়ে নিতে নেপালকে আন্তর্জাতিক সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া ভাষণে শাহ বলেন,...
১৩ ঘন্টা আগে
ট্রাম্পের হুমকির জবাবে পেজেশকিয়ান, ‘ইরান কখনো নতি স্বীকার করবে না’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার নিউইয়র্কে দেওয়া ভাষণে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের চাপের কাছে কখনো নতি স্বীকার করবে না। একই সঙ্গে কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ খোলা রাখার কথাও জানান তিনি।পেজেশকিয়ান...
১ দিন আগে
মামদানি ইস্যুতে নিউইয়র্কে না নেমে বিকল্প বিমানবন্দরে নেতানিয়াহুর উড়োজাহাজ
আসন্ন যুক্তরাষ্ট্র সফরকে ঘিরে নিরাপত্তা, প্রশাসনিক সমন্বয় ও বিক্ষোভের আশঙ্কার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাষ্ট্রীয় উড়োজাহাজ ‘উইং অব জায়ন’ নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে না নেমে বিকল্প বিমানবন্দরে অবতরণ করতে পারে।ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের বরাত দিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে...
২ দিন আগে
