১১ কোটি টাকা অনুদান ঘোষণা দিলেন টেইলর সুইফট
বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকেই নানা মানবিক ও দাতব্য কার্যক্রমে সক্রিয় বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফট। হাসপাতাল, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা কিংবা বিপদে পড়া ভক্তদের পাশে দাঁড়ানো—সব ক্ষেত্রেই নিয়মিত সহানুভূতির হাত বাড়িয়েছেন তিনি। এবার যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন এই মার্কিন গায়িকা।
গতকাল ফিডিং আমেরিকার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অনুদানের বিষয়টি নিশ্চিত করা হয়। ছুটির মৌসুম সামনে রেখে এই বড় অঙ্কের অনুদানের মাধ্যমে আবারও মানবিক সহায়তায় নিজের অবস্থান দৃঢ় করলেন টেইলর সুইফট।
ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনোর লেখা পোস্টে টেইলর সুইফটকে ধন্যবাদ জানিয়ে বলা হয়,
‘ফিডিং আমেরিকার জন্য টেইলর সুইফটের ১০ লাখ ডলারের এই অনুদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ। এই ছুটির মৌসুমে তাঁর অব্যাহত সমর্থন আমাদের মনে করিয়ে দেয়—ক্ষুধা দূর করতে আমরা একসঙ্গে হলে কত কিছু সম্ভব। যারা ক্ষুধার মুখোমুখি, তাদের পাশে দাঁড়িয়ে আমরা নিশ্চিত করতে পারি, এই ছুটির সময়েও এবং তার পরেও যেন প্রতিটি পরিবারের টেবিলে খাবার থাকে।’

এর আগেও ফিডিং আমেরিকাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন টেইলর সুইফট। ২০২৪ সালের অক্টোবর মাসে হারিকেন হেলেন ও মিল্টনের পর ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর সহায়তায় তিনি সংস্থাটিকে ৫০ লাখ ডলার অনুদান দেন।
এ ছাড়াও বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ ও সামাজিক সংকটে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সহায়তা করেছেন তিনি। ২০২৩ সালে টেনেসিতে ভয়াবহ ঝড়ের পর দুর্যোগ মোকাবিলায় দেন ১০ লাখ ডলার। গত বছরের ফেব্রুয়ারিতে কানসাস সিটি চিফসের সুপার বোল প্যারেডে নিহত ৪৪ বছর বয়সী এক নারীর পরিবারের জন্য দেন ১ লাখ ডলার সহায়তা।
সুইফটিজদের উদ্যোগও আলোচনায়
টেইলর সুইফটের পাশাপাশি তাঁর ভক্তগোষ্ঠী ‘সুইফটিজ’দের উদ্যোগও সম্প্রতি আলোচনায় এসেছে। যুক্তরাষ্ট্রে এসএনএপি (সাপ্লিমেন্টাল নিউট্রিশনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম)–এর সম্ভাব্য বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কার মধ্যে খাদ্যব্যাংক ও ক্ষুধার্ত মানুষের সহায়তায় তহবিল সংগ্রহে একজোট হন তারা।
গত অক্টোবরে ‘সুইফটিজ ফর হোপ’ নামের একটি উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে ভক্তদের ১৩ ডলার বা সামর্থ্য অনুযায়ী অনুদান দেওয়ার আহ্বান জানায়। এতে উল্লেখযোগ্য সাড়া পাওয়া যায়।
নতুন ডকুসিরিজ মুক্তি
দাতব্য কার্যক্রম নিয়ে আলোচনার মধ্যেই গতকাল টেইলর সুইফট মুক্তি দিয়েছেন তাঁর নতুন তথ্যচিত্র ‘দ্য এন্ড অব অ্যান এরা’–এর শেষ দুটি পর্ব। বহুল আলোচিত দ্য ইরাস ট্যুর নিয়ে নির্মিত এই ডকুসিরিজটি বর্তমানে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাসে দেখা যাচ্ছে।
বিশ্বসংগীতের শীর্ষ তারকা হওয়ার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও টেইলর সুইফট যে ধারাবাহিকভাবে অগ্রণী ভূমিকা রাখছেন, সাম্প্রতিক এই অনুদান তারই আরেকটি শক্ত উদাহরণ হিসেবে দেখছেন অনেকে।

ইয়াসিন বুনুকে নিয়ে মুখ খুললেন নোরা, প্রেমের গুঞ্জনে নতুন মাত্রা
দীর্ঘদিন ধরেই মরক্কোর জাতীয় ফুটবল দলের তারকা গোলরক্ষক ইয়াসিন বুনু ও বলিউড অভিনেত্রী-নৃত্যশিল্পী নোরা ফাতেহিকে ঘিরে প্রেমের গুঞ্জন চলছে। বিভিন্ন সময়ে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এ আলোচনা আরও জোরালো হয়। এবার প্রথমবারের মতো এ বিষয়ে মুখ খুলেছেন নোরা ফাতেহি। যদিও সম্পর্কের বিষয়টি সরাসরি স্বীকার করেননি, তবে ইয়াসিন বুনুর নাম শুনেই...
১ ঘন্টা আগে
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...
১ দিন আগে
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা
১ দিন আগে
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...
২ দিন আগে
