১১ দলীয় লংমার্চে জনস্রোত, কানায় কানায় পূর্ণ লালদিঘি ময়দান
অনলাইন ডেস্ক
সংগৃহীত
জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের গণরায় বাস্তবায়নসহ সুনির্দিষ্ট ছয় দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লংমার্চের মহাসমাবেশকে কেন্দ্র করে জনস্রোতে পরিণত হয়েছে বন্দরনগরী চট্টগ্রাম। শনিবার বিকেল ৪টার আগেই ঐতিহাসিক লালদিঘি ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
দুপুরের পর থেকেই লালদিঘি ময়দান ছাড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা মিছিল-স্লোগানে মুখর হয়ে ওঠে। নিউমার্কেট, হকার্স মার্কেট, কোতোয়ালি মোড়, কাজীর দেউড়ি, লাভলেইন, সিআরবি মোড়, টাইগারপাস ও আন্দরকিল্লা এলাকায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এসব এলাকায় মানুষের ভিড় আরও বাড়তে থাকে।
সন্ধ্যা নামার আগেই লালদিঘি ময়দানে তিল ধারণের ঠাঁই ছিল না। বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আসা নেতাকর্মীদের পাশাপাশি চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।
বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীদের ঢল
কক্সবাজার, তিন পার্বত্য জেলা এবং চট্টগ্রামের ১৫টি উপজেলা ও মহানগরের ১৬টি থানা থেকে হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে লালদিঘির পাড়ে এসে জমায়েত হন। এ ছাড়া ফেনী ও কুমিল্লা থেকেও নেতাকর্মীরা দলে দলে সমাবেশস্থলে প্রবেশ করেন।
নেতাকর্মীদের হাতে ছিল বিভিন্ন ধরনের পোস্টার, প্ল্যাকার্ড ও ব্যানার। এসব পোস্টার ও ব্যানারে ১১ দলীয় ঐক্যের ছয় দফা দাবি তুলে ধরে তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়। সমাবেশস্থলে বিভিন্ন স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
বর্তমানে লালদিঘি ময়দানে চট্টগ্রাম মহানগর, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন।
সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্য
দলীয় সূত্রে জানা গেছে, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে সরকারের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করতেই এই লংমার্চের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবি তুলে ধরা হচ্ছে।
১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ইতোমধ্যে মিরসরাই অতিক্রম করে সীতাকুণ্ডের কাছাকাছি পৌঁছেছে বলে দলীয় নেতারা জানিয়েছেন। জামায়াত নেতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যা ৭টার মধ্যে কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামের লালদিঘি মাঠে পৌঁছানোর কথা রয়েছে।
থাকছেন কেন্দ্রীয় নেতারা
লালদিঘির মহাসমাবেশে প্রধান অতিথি ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের। এ ছাড়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম, দলটির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন দলের শীর্ষস্থানীয় কেন্দ্রীয় নেতারা সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
এনসিপি, খেলাফত মজলিস ও এবি পার্টির কেন্দ্রীয় নেতারাও এতে অংশ নেবেন বলে জানা গেছে।
কেন্দ্রীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে ছয় দফা দাবি বাস্তবায়নে সরকারের প্রতি নতুন করে বার্তা দেওয়া হতে পারে। একই সঙ্গে পরবর্তী রাজনৈতিক কর্মসূচি ও আন্দোলনের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলেও দলীয় সূত্রে ধারণা করা হচ্ছে।
মিরসরাইয়ে ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লাল কার্ড, ভিডিও ভাইরাল
চট্টগ্রামের মিরসরাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যজোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহরকে লক্ষ্য করে এক যুবকের লাল কার্ড প্রদর্শনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত লংমার্চে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে...
২৪ মিনিট আগে
আমিনবাজারে এসবি সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে
সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এক সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত আলতাফ হোসেন (৫৮) এসবির ঢাকার মালিবাগ জোনে উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) গুরুতর আহত হয়েছেন।শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকার মদিনা হাউজিংয়ে এ ঘটনা ঘটে।পুলিশ...
১ ঘন্টা আগে
মিটার নেই, তবুও ৬৯২ টাকার বিদ্যুৎ বিল!
জামালপুরের মাদারগঞ্জে বাড়িতে বিদ্যুতের মিটার না থাকলেও আগস্ট মাসের বিল আসার অভিযোগ উঠেছে। উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বাসিন্দা নিমাই চন্দ্র সরকারের নামে মিটার ছাড়াই ৬৯২ টাকার বিদ্যুৎ বিল পাঠানো হয়েছে বলে জানা গেছে।নিমাই চন্দ্র সরকার জানান, জুলাই মাসে গাছের ডাল পড়ে তাঁর বাড়ির বিদ্যুৎ সংযোগের মিটার ক্ষতিগ্রস্ত হয়। পরে পল্লী বিদ্যুতের
১৯ ঘন্টা আগে
বিদ্যুৎ বিল নিয়ে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
বিদ্যুৎ বিল নিয়ে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারকে উদ্দেশ করে গালিগালাজের অভিযোগে গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহকে (২৫) কারাগারে পাঠিয়েছেন আদালত।শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে...
১ দিন আগে
