রাজনীতি

১১ দলীয় জোটের নারী প্রার্থীরা সংসদে গিয়ে জনগণের স্বার্থে কাজ করবেন

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


১১ দলীয় জোটের নারী প্রার্থীরা সংসদে গিয়ে জনগণের স্বার্থে কাজ করবেন

ছবি: সংগৃহীত


সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় নির্বাচনি জোটের মনোনীত ১৩ নারী সদস্য জাতীয় সংসদে গেলে তারা নারী সমাজের প্রত্যাশা পূরণ ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন জোটের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ।

মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে সকাল ১০টার দিকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থীরা নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেন।

হামিদুর রহমান আযাদ বলেন, মনোনীত নারী সদস্যরা সংসদে গিয়ে বিরোধী দলের আসনে বসে ন্যায়সংগত ও জনকল্যাণমূলক কাজে ভূমিকা রাখবেন। একইসঙ্গে সরকার যদি কোনো জনবিরোধী সিদ্ধান্ত নেয়, তবে তারা সম্মিলিতভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবেন।

তিনি আরও বলেন, “গণরায় উপেক্ষা করে গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন না হলে আমরা সংসদ ও রাজপথ-উভয় জায়গায় সক্রিয় ভূমিকা রাখব।”

নারী প্রার্থী ও দলীয় অবস্থান

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, নীতিগতভাবে একটি পরিবারের একাধিক সদস্যকে সংসদে না রাখার সিদ্ধান্ত তাদের দলে আগে থেকেই রয়েছে। সে কারণেই একাধিক আলোচিত নাম এবার মনোনয়ন পাননি।

সংসদে নারীদের ভূমিকা নিয়ে জোটের নারী প্রার্থীরাও আশাবাদ ব্যক্ত করেন। মনোনীত প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সংসার, সংসদ ও রাজপথ-এই তিন ক্ষেত্রেই তারা দায়িত্ব পালন করবেন এবং নারীর অধিকার রক্ষায় সক্রিয় থাকবেন।

তিনি আরও বলেন, সংসদে নারীদের স্বার্থ উপেক্ষিত হলে তারা রাজপথেও ভূমিকা রাখবেন।

মনোনীত প্রার্থীরা

জামায়াতে ইসলামী ও জোটভুক্ত দলগুলোর পক্ষ থেকে মনোনীত ১৩ জন নারী প্রার্থীর মধ্যে রয়েছেন-
নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ এবং জুলাই আন্দোলনে নিহত শিশু জাবির ইব্রাহীমের মা রোকেয়া বেগম।

এছাড়া জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাগপা ও বাংলাদেশ খেলাফত মজলিস থেকেও কয়েকজন নারী প্রার্থী মনোনয়ন পেয়েছেন।

রোকেয়া বেগম বলেন, জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে তিনি সংসদে তাদের পরিবার ও আহতদের দাবি তুলে ধরবেন এবং ন্যায়বিচারের জন্য কাজ করবেন।

নির্বাচন তফসিল

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ভোট আগামী ১২ মে অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২১ এপ্রিল। ২২ ও ২৩ এপ্রিল যাচাই-বাছাই শেষে ২৯ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

৬ ঘন্টা আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

৬ ঘন্টা আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

১৫ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom