১১ দলীয় জোট ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন ডা. শফিকুর রহমান: জাগপা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
আল রাশেদ প্রধান বলেন, “একাত্তর থেকে ২০২৬ সাল পর্যন্ত বহু নেতা, বহু দল ও বহু সরকার আমরা দেখেছি। এবার আমরা একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখতে চাই। এবার আমরা দাঁড়িপাল্লার বিজয় দেখতে চাই। এবার আমরা ডা. শফিকুর রহমানকে দেখতে চাই।”
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, “যে নতুন প্রধানমন্ত্রী আসতে যাচ্ছেন, আপনাদের পছন্দ হয়েছে? আপনারা কি তাকে কবুল করেছেন? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনও তাকে কবুল করেছেন। সুতরাং ১২ তারিখের পর আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম হবে ডা. শফিকুর রহমান।”
তিনি দাবি করেন, ১১ দলীয় জোটের শরিক দলগুলোর সর্বসম্মতিক্রমেই ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “আমাদের মানবিক নেতাকে ১১ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী করার বিষয়ে সর্বসম্মতি হয়েছে। সরকার গঠন করতে হলে কমপক্ষে ১৫১টি আসন প্রয়োজন। কুষ্টিয়ার চারটি আসনের চারটিই আমরা চাই। এখানে আমরা ৪-০ গোলে বিজয় অর্জন করতে চাই,”—বলেন তিনি।
আল রাশেদ প্রধান বলেন, ১১ দলীয় জোট ক্ষমতায় গেলে তারা শাসক হিসেবে নয়, জনগণের সেবক হিসেবে রাষ্ট্র পরিচালনা করবে। তিনি জানান, জনগণের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাই হবে তাদের সরকারের প্রধান লক্ষ্য।
জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীরা জোটের ঘোষণাকে স্বাগত জানিয়ে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৬ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৭ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৫ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
