আইন-আদালত

১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

অনলাইন ডেস্ক

১ দিন আগে


১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ

ছবি: সংগৃহীত


মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন টাকা ছাপানো বন্ধ এবং কালোটাকার বিস্তার রোধে ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এ নোটিশ পাঠান। মন্ত্রিপরিষদ সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নোটিশের প্রাপক করা হয়েছে।

নোটিশে দাবি করা হয়েছে, স্বর্ণ, রৌপ্য ও নির্ভরযোগ্য বৈদেশিক মুদ্রার যথাযথ রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ করতে হবে। এতে বলা হয়, অতিরিক্ত অর্থ সরবরাহের ফলে টাকার ক্রয়ক্ষমতা কমে মূল্যস্ফীতি বাড়ছে এবং এর প্রভাব সাধারণ ও নিম্নআয়ের মানুষের জীবনযাত্রায় পড়ছে।

আইনি নোটিশে বাংলাদেশের সংবিধানের ৩২ অনুচ্ছেদের জীবনধারণের অধিকারের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, মূল্যস্ফীতির কারণে মানুষের খাদ্য ও মৌলিক জীবনযাপনের ব্যয় মেটানোর সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলে তা মর্যাদাপূর্ণ জীবনযাপনের অধিকারের সঙ্গে সাংঘর্ষিক।

এ ছাড়া ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে নোটিশে বলা হয়েছে, উচ্চমূল্যের এই নোট কালোটাকা ও অবৈধ লেনদেনে ব্যবহারের সুযোগ বাড়ায়। ভারতে ২০০০ রুপির নোট প্রত্যাহারের উদাহরণ তুলে ধরে বাংলাদেশেও ১০০০ টাকার নোট বাতিলের দাবি জানানো হয়েছে।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে রিজার্ভ ছাড়া নতুন টাকা ছাপানো বন্ধ এবং ১০০০ টাকার নোট বাতিলের বিষয়ে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে হাইকোর্টে জনস্বার্থে রিট পিটিশন দায়ের করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

তবে বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হিসাব অনুযায়ী, নোট ইস্যুর বিপরীতে স্বর্ণ, রৌপ্য ও অনুমোদিত বৈদেশিক মুদ্রার পাশাপাশি সরকারি সিকিউরিটিজ ও অন্যান্য সম্পদও রয়েছে। ফলে নোটিশে উত্থাপিত ‘রিজার্ভ বা ব্যাকআপ ছাড়া টাকা ছাপানো’র অভিযোগটি সংশ্লিষ্ট পক্ষের দাবি হিসেবে বিবেচিত হচ্ছে


রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন
রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন মাকছুদা, কারাগারে পাঠানোর আবেদন

আত্মহত্যায় প্ররোচনার মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে দাবি করেছে পুলিশ সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ইসলামকে নিয়ে।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রিমান্ড শেষে মাকছুদাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে তিনি উল্লেখ করেন, রিমান্ডে জিজ্ঞাসাবাদে

১ দিন আগে


আদালতের নির্দেশে কবর থেকে তোলা হবে সেলিম খান ও শান্ত খানের মরদেহ
আদালতের নির্দেশে কবর থেকে তোলা হবে সেলিম খান ও শান্ত খানের মরদেহ

চাঁদপুরের আলোচিত সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের মরদেহ আদালতের নির্দেশে কবর থেকে উত্তোলন করা হবে। ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।তিনি বলেন, ময়নাতদন্তের জন্য কবর থেকে মরদেহ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট...

২ দিন আগে


এমপি গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড
এমপি গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।সোমবার (২১ সেপ্টেম্বর) আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার প্রত্যেকের সাত দিনের রিমান্ড...

২ দিন আগে


আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রীকে ৭ দিনের রিমান্ড আবেদন
আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও স্ত্রীকে ৭ দিনের রিমান্ড আবেদন

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।সোমবার (২১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে রিমান্ড আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা ও...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom