১০ বছর বয়সে সাড়ে পাঁচ মাসে কোরআনের হাফেজ জুবায়ের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের দারুস সুন্নাহ মুজাহিদিয়া লাভরাপাড়া কাওমি মাদ্রাসা ও এতিমখানার ১০ বছর বয়সী শিশু জুবায়ের আহম্মেদ মাত্র ৫ মাস ১৭ দিনে পবিত্র কোরআনের হিফজ সম্পন্ন করেছে। গতকাল শনিবার (৭ মার্চ) বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে তার এই ব্যতিক্রমী সাফল্য উদযাপন করা হয়।
জুবায়ের আহম্মেদ নরসিংদী জেলার আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের আমির হোসেনের ছেলে। তিনি নাজেরানা শেষ করে হাফেজ হওয়ার স্বপ্ন নিয়ে মাদ্রাসায় ভর্তি হন।
তার বড় ভাই হাফেজ মোহাম্মদ নুরে আলম বলেন, “ছোটবেলা থেকেই জুবায়ের মেধাবী। আল্লাহর অশেষ মেহেরবানি ও শিক্ষকদের সহযোগিতায় সে এত অল্প সময়ে হাফেজ হতে পেরেছে। আমরা আশা করি, সে ভবিষ্যতে একজন বড় আলেম হবে।”
জুবায়ের নিজে বলেন, “আমার শিক্ষকরা আমাকে অনেক সহায়তা করেছেন। আমি দিনরাত পরিশ্রম করেছি। সকলের দোয়ায় এত দ্রুত হিফজ সম্ভব হয়েছে।”
মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুফতী মামুনুর রশীদ রোমানী জানান, “মাদ্রাসার ২০০ শিক্ষার্থীর মধ্যে জুবায়েরের এই অর্জন সকলকে অনুপ্রাণিত করেছে।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আফজাল হোসেন আওলাদ, ডেবনেয়ার গ্রুপের পরিচালক আকিবুল খান, ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়া, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, মাদ্রাসার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জাকির খন্দকার ও ইলিয়াস বেপারী প্রমুখ।
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...
৩ দিন আগে
যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।২. ধৈর্য ও সহনশীলতা —
৩ দিন আগে
শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব
শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত করে তোলা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কোরআনের ছোট ছোট সুরা ও আয়াত শেখানোর পাশাপাশি আয়াতুল কুরসিও তাদের মুখস্থ করানো যেতে পারে। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, জ্ঞান ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। শুধু মুখস্থ করার পরিবর্তে এর অর্থ ও শিক্ষা বুঝিয়ে...
৪ দিন আগে
আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম
আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত। কাদেরিয়া সুফি ধারার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক সাধক হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া, ইসালে সওয়াব ও আলোচনা সভার আয়োজন...
৪ দিন আগে
