১০ আগস্ট প্রকাশ হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ২০২৬ সালের পরীক্ষার ফল আগামী ১০ আগস্ট প্রকাশ করা হবে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক।
এর আগে গত ২০ জুলাই ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও ফল প্রস্তুতির কাজ সম্পন্ন না হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল ২০২৬ এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। এরপর নির্ধারিত সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি পরীক্ষার্থী।
ফল প্রকাশের দিন শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।
আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ২৩ দিন, ক্লাস হবে মাত্র ৩৮ দিন
আগামী আগস্ট ও সেপ্টেম্বর-এই দুই মাসে সাপ্তাহিক ছুটি ও বিভিন্ন জাতীয়-ধর্মীয় দিবসের ছুটি মিলিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান মোট ২৩ দিন বন্ধ থাকবে। ফলে দুই মাসে শ্রেণি কার্যক্রম পরিচালিত হবে মাত্র ৩৮ দিন।শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা বিশ্লেষণে এ তথ্য পাওয়া গেছে।ছুটির তালিকা অনুযায়ী, আগস্ট মাসে সাপ্তাহিক ছুটিসহ মোট ১২ দিন...
১ দিন আগে
এইচএসসি রসায়ন দ্বিতীয়পত্রেও প্রশ্নে ভুলের অভিযোগ, বিভ্রান্তিতে পরীক্ষার্থীরা
আবারও প্রশ্নপত্রে ভুলের অভিযোগ উঠেছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায়। বুধবার (২২ জুলাই) অনুষ্ঠিত রসায়ন দ্বিতীয়পত্র পরীক্ষার সৃজনশীল ও বহুনির্বাচনী-উভয় অংশেই একাধিক ত্রুটি রয়েছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও পরীক্ষার্থীরা।শিক্ষকরা বলছেন, প্রশ্নপত্রের এসব অসঙ্গতির কারণে পরীক্ষার্থীরা বিভ্রান্তি ও মানসিক চাপে পড়েছেন। বিশেষ করে যেসব শিক্ষার্থী প্রশ্নগুলো বিশ্লেষণ করে...
১ দিন আগে
শিক্ষামন্ত্রীর দায়িত্ব নেওয়ার ঘোষণা, এইচএসসি পরীক্ষার্থী ইকনের পাশে সরকার
বাবার দাফন সম্পন্ন করে সেদিন রাতেই কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া বাগেরহাটের শিক্ষার্থী ইকনের পড়ালেখার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন। পাশাপাশি পরীক্ষাকালীন সময়ে তাকে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।বুধবার...
৪ দিন আগে
‘সবাই ঢাকায় বদলি হতে চান’—প্রাথমিক শিক্ষকদের আবেদন নিয়ে মন্তব্য শিক্ষামন্ত্রীর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলির আবেদন ও তদবির নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত চাপের কথা তুলে ধরেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, বদলির অনুরোধ নিয়ে শিক্ষকরা এত বেশি আসেন যে অনেক সময় তিনি এবং প্রতিমন্ত্রী নিজ নিজ দপ্তরে প্রবেশ করতেও সমস্যায় পড়েন।মঙ্গলবার (২১
৬ দিন আগে
