আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার কড়া বার্তা: ভারত-চীনকে চাপ দিয়ে লাভ নেই

অনলাইন ডেস্ক

১২ মাস আগে


যুক্তরাষ্ট্রের প্রতি রাশিয়ার কড়া বার্তা: ভারত-চীনকে চাপ দিয়ে লাভ নেই

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি মন্তব্য করেন, ভারত ও চীনের মতো প্রাচীন সভ্যতাগুলোকে আল্টিমেটাম দিয়ে চাপের মুখে ফেলা যাবে না।

রাশিয়ার প্রধান চ্যানেল ১-এর 'দ্য গ্রেট গেম' অনুষ্ঠানে লাভরভ বলেন, মার্কিন নির্দেশে ভারত ও চীনকে রাশিয়ার জ্বালানি কেনা বন্ধ করতে বলা হচ্ছে। এর ফলে দেশ দুটিকে নতুন বাজার ও উৎস খুঁজতে হচ্ছে এবং তাদের অনেক বেশি দামে জ্বালানি কিনতে বাধ্য করা হচ্ছে।

গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের সমালোচনা করেছেন। ওয়াশিংটনের অভিযোগ, নয়াদিল্লি এই কেনাকাটার মাধ্যমে ইউক্রেন যুদ্ধে অর্থ সরবরাহ করছে।

সের্গেই লাভরভের মতে, যুক্তরাষ্ট্রের নির্বাচিত শুল্ক পদ্ধতির সঙ্গে 'নৈতিক ও রাজনৈতিক' ভিন্নতা রয়েছে। তিনি ট্রাম্পকে সতর্ক করে বলেন, "চীন ও ভারত প্রাচীন সভ্যতা। তাদের এই ভাষায় বলা—'আমার পছন্দ নয়, তাই এটা বন্ধ করো, নইলে শুল্ক চাপাব'—এমনভাবে কিছু হবে না। এর বিরুদ্ধে নৈতিক ও রাজনৈতিক আপত্তি আছে।"

রাশিয়ার ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার হুমকি প্রসঙ্গে লাভরভ বলেন, "সত্যি বলতে, রাশিয়ার ওপর নতুন কোনো নিষেধাজ্ঞায় আমি কোনো সমস্যা দেখছি না।" তিনি আরও যোগ করেন, ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে সেই সময়ের জন্য অভূতপূর্ব বিপুল পরিমাণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। বাইডেনের আমলে তো নিষেধাজ্ঞাকে কূটনীতির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়েছে; সমঝোতার কোনো প্রচেষ্টা করা হয়নি।

মার্কিন হুঁশিয়ারির পরও ভারত রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনা অব্যাহত রেখেছে। নয়াদিল্লি জানিয়েছে, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে

বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...

৬ ঘন্টা আগে


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

১২ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

২২ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom