যুদ্ধবিরতিকে ‘অর্থহীন’ বলল হিজবুল্লাহ, সংঘর্ষ অব্যাহত
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
হিজবুল্লাহ লেবানন ও ইসরায়েল এর মধ্যে চলমান যুদ্ধবিরতিকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছে। যুদ্ধবিরতির মেয়াদ আরও তিন সপ্তাহ বাড়ানোর একদিন পর এই প্রতিক্রিয়া জানায় গোষ্ঠীটি।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া এ যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ এপ্রিল) হোয়াইট হাউস এ ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠকের পর তিনি এ সিদ্ধান্ত জানান। এর আগে চুক্তির মেয়াদ রবিবার শেষ হওয়ার কথা ছিল।
যুদ্ধবিরতির ফলে সংঘর্ষের মাত্রা কিছুটা কমলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে মাঝেমধ্যেই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটছে। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, সাম্প্রতিক ইসরায়েলি হামলায় অন্তত দুইজন নিহত হয়েছেন। একই সঙ্গে হিজবুল্লাহ একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।
ইসরায়েল দক্ষিণ লেবাননে তাদের ঘোষিত একটি ‘বাফার জোনে’ সেনা মোতায়েন রেখেছে, যা উত্তেজনা অব্যাহত রাখছে। অন্যদিকে, হিজবুল্লাহ এই যুদ্ধবিরতি চুক্তির আনুষ্ঠানিক পক্ষ নয় এবং লেবানন সরকারের ইসরায়েলের সঙ্গে সরাসরি যোগাযোগের বিষয়েও আপত্তি জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও পারস্পরিক অবিশ্বাস ও আঞ্চলিক উত্তেজনার কারণে স্থায়ী শান্তি এখনো অনিশ্চিত।
বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধে শূন্য শুল্ক যুক্তরাষ্ট্রে
বাংলাদেশসহ ২০টি দেশ ও অঞ্চল থেকে আমদানি করা নির্দিষ্ট কিছু বিশেষায়িত ওষুধ ও সংশ্লিষ্ট উপাদানে শূন্য শুল্ক সুবিধা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য বিভাগের ব্যুরো অব ইন্ডাস্ট্রি অ্যান্ড সিকিউরিটি (বিআইএস) সম্প্রতি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সুবিধার আওতাভুক্ত দেশ ও পণ্যের তালিকা দিয়েছে।নতুন এ ব্যবস্থার আওতায় বিরল রোগের ওষুধ, নিউক্লিয়ার মেডিসিন, রক্তের...
৬ ঘন্টা আগে
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...
১২ ঘন্টা আগে
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...
২২ ঘন্টা আগে
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির
২৩ ঘন্টা আগে
