অপরাধ

যশোরের শার্শায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

অনলাইন ডেস্ক

১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


যশোরের শার্শা উপজেলা-য় তৃতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে উপজেলার শালকোনা গ্রামে ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, শিশুটি তার তিনজন সঙ্গীকে নিয়ে এড়োখাল ব্রিজের পাশ থেকে কাঁশফুল আনতে যাচ্ছিল। এ সময় সম্রাট হোসেন নামে অভিযুক্ত যুবক তাকে জোর করে বাইসাইকেলে তুলে নিয়ে যায়।

পরে শালকোনা গ্রামের একটি পাটক্ষেতের ভেতরে সৌর বিদ্যুতের খুঁটির কাছে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শুক্রবার সকালে শিশুটির মা শার্শা থানা-য় মামলা দায়ের করেন। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে সম্রাট হোসেনকে আটক করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন জানান, আটক যুবক শালকোনা গ্রামের বাসিন্দা। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে এবং ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom