অপরাধ

নবাবগঞ্জে ধর্মীয় ইস্যুতে উসকানির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


নবাবগঞ্জে ধর্মীয় ইস্যুতে উসকানির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

ছবি: সংগৃহীত


নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়নে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় ইস্যুতে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে মো. আমিনুর শাহ (৩৮) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার শোল্লা ইউনিয়নের মহিষদিয়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আমিনুর শাহ ওই গ্রামের চান মিয়া বয়াতীর ছেলে এবং অনুসারীদের কাছে ‘দরদী’ নামে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে ধর্ম নিয়ে একটি বিতর্কিত স্ট্যাটাস দেন। বিষয়টি ছড়িয়ে পড়লে রাতে উত্তেজিত জনতা তার বাড়ি ঘেরাও করে। পরিস্থিতি শান্ত করতে তিনি প্রকাশ্যে ক্ষমা চান এবং স্থানীয় এক আলেমের কাছে তওবা করেন।

পরবর্তীতে ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আবারও উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় শোল্লা ইউনিয়নের গ্রামপুলিশ সদস্য মো. আলাউদ্দিন বাদী হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দাঙ্গা সৃষ্টির চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শামীম হোসেন জানান, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।


‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...

৯ ঘন্টা আগে


যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট

যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...

১৭ ঘন্টা আগে


যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার

২ দিন আগে


গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক
গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক

গাজীপুরের শ্রীপুরে পিস্তলসদৃশ একটি লাইটার দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন, যৌতুক দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ আগস্ট) রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, সম্প্রতি...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom