সাম্প্রদায়িক সম্প্রীতি এখন সবচেয়ে জরুরি: নাহিদ ইসলাম
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সংহতি।
শুক্রবার (১ মে) রাতে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাজধানীর বাড্ডায় অবস্থিত আন্তর্জাতিক বৌদ্ধ বিহার-এ বৌদ্ধ সম্প্রদায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আমরা যে যেই ধর্মমতেরই হই না কেন, একসঙ্গে দেশ গড়ব। বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলাই তরুণ প্রজন্মের প্রত্যাশা।” তিনি আরও বলেন, মতভিন্নতা থাকা সত্ত্বেও সবাইকে একসঙ্গে চলতে হবে এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে।
বৌদ্ধ ধর্মের ঐতিহ্য তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলে একসময় বহু বিহার ছিল এবং বৌদ্ধ ধর্ম শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করেছে। সেই ঐতিহ্যকে ধারণ করা জাতির জন্য গুরুত্বপূর্ণ।
গৌতম বুদ্ধ-এর শিক্ষার প্রসঙ্গ টেনে তিনি বলেন, অহিংসা ও শান্তির যে বাণী তিনি প্রচার করেছিলেন তা আজকের বিশ্বেও অত্যন্ত প্রাসঙ্গিক। “বর্তমান বিশ্বে যুদ্ধ, হানাহানি ও সাম্প্রদায়িকতার প্রেক্ষাপটে বুদ্ধের শিক্ষা আমাদের পথ দেখাতে পারে,” যোগ করেন তিনি।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য হিসেবে আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের উন্নয়নে সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অবকাঠামো উন্নয়নসহ প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা উচিত, যাতে এটি আরও সমৃদ্ধ ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হয়।
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
৪ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
৫ ঘন্টা আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১৬ ঘন্টা আগে
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...
১৮ ঘন্টা আগে
