সারাদেশ

সিলেটে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


সিলেটে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ শ্রমিক নিহত

ছবি: সংগৃহীত


সিলেটে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৮ জন নিহত হয়েছেন। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নির্মাণশ্রমিক বলে জানিয়েছে পুলিশ। তাদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল জানান, একটি পিকআপে ১০–১২ জন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। অন্যদিকে চট্টগ্রাম থেকে আসছিল কাঁঠালবোঝাই একটি ট্রাক। তেলিবাজার এলাকায় দুটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি বলেন, ঘটনাস্থলেই ৪ জন নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন।

দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছে প্রশাসন।

উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালে ঢাকা–সিলেট মহাসড়কের নাজির বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ১৪ জন শ্রমিক নিহত হয়েছিলেন।


পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে
পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টির আভাস তিন বিভাগে

খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪...

২ দিন আগে


হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২
হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত আহত ২

কিশোরগঞ্জের হোসেনপুরে ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুমদি ইউনিয়নের চরপুমদি গ্রামের ‘মেসার্স মায়ের দোয়া ব্রিকসে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকেরা হলেন চরপুমদি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে উৎপল মিয়া (২০) এবং একই গ্রামের ছফির উদ্দিনের

৮ দিন আগে


শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন
শিশুকে ঘুম পাড়াতে সমস্যা হলে যা করবেন

শিশুকে ঘুম পাড়ানো অনেক অভিভাবকের কাছেই কঠিন কাজ। বিশেষ করে রাতে শিশু ঘুমাতে না চাইলে দুশ্চিন্তায় পড়েন বাবা-মা। তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুর ঘুমের সময় ও ধরনেও পরিবর্তন আসে। শিশুর দৈনন্দিন খাদ্যাভ্যাস, খেলাধুলা, টয়লেটের অভ্যাস এবং ঘুমের পরিবেশ—সবকিছুর ওপরই এর প্রভাব পড়ে।শিশু বিশেষজ্ঞ ডা. মিজানুর রহমান...

১১ দিন আগে


ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ
ঝিনাইদহে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার, হত্যার অভিযোগ

ঝিনাইদহ শহরের কোরাপাড়ায় শিখা (২২) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে কোরাপাড়া গ্রামের একটি ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের সদস্য ও প্রতিবেশীদের দাবি, শিখাকে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।শিখা ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটী ইউনিয়নের শহিদুল ইসলামের মেয়ে।...

১১ দিন আগে

Dr.Mahfuzul Alom