ডিসিদের কঠোর হতে নির্দেশ প্রধানমন্ত্রীর, বাজার নিয়ন্ত্রণ ও সুশাসনে জোর
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ, সিন্ডিকেট ভাঙা, দুর্নীতি দমন এবং সুশাসন প্রতিষ্ঠায় জেলা প্রশাসকদের (ডিসি) আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৩ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চার দিনব্যাপী ‘জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
পেশাদারত্বে আপস না করার আহ্বান
জনপ্রশাসনে পেশাদারত্বের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধুমাত্র পদোন্নতি বা পছন্দের স্থানে পোস্টিং পাওয়ার মানসিকতা প্রশাসনকে দুর্নীতিগ্রস্ত ও অদক্ষ করে তোলে। রাষ্ট্রের প্রয়োজনে যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।
তিনি আরও বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে নিয়োগ, পদোন্নতি ও বদলির মূল ভিত্তি।
বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থান
নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে ডিসিদের কার্যকর ভূমিকা রাখতে নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনোভাবেই সিন্ডিকেট বা অসাধু ব্যবসায়ীরা যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে। নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত জোরদার করতে হবে।
কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করার পাশাপাশি খাদ্যে ভেজাল, মাদক, বাল্যবিবাহ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন তিনি।
জনকল্যাণ ও প্রশাসনিক সংস্কার
প্রধানমন্ত্রী জানান, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় সবাইকে অন্তর্ভুক্ত করার কাজ করছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড ও অন্যান্য জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন চলছে।
তিনি আরও বলেন, কৃষি উৎপাদন বাড়াতে ও বন্যা-খরা মোকাবিলায় দেশের বিভিন্ন এলাকায় খাল খনন ও পুনঃখননের কাজ চলছে।
প্রযুক্তিনির্ভর প্রশাসনের ওপর জোর
আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে প্রশাসনকে আরও দক্ষ ও জ্ঞানভিত্তিক করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও চতুর্থ শিল্পবিপ্লবের যুগে প্রযুক্তিনির্ভর প্রশাসন গড়ে তোলা জরুরি।
‘সবার আগে বাংলাদেশ’ বার্তা
তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় লক্ষ্য থাকবে একটি বৈষম্যহীন, নৈতিক ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গঠন করা। মতভেদ থাকলেও জাতীয় স্বার্থে সবাইকে এক থাকতে হবে-“সবার আগে বাংলাদেশ”।
‘ডিসেম্বর নয়, এখনই বাংলাদেশে আসতে হবে’: ইয়াসের খান চৌধুরী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, গণহত্যার বিচারের মুখোমুখি হতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা নয়, এখনই বাংলাদেশে আসতে হবে। অনলাইনে বক্তব্য না দিয়ে বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর শহরের স্টেশন রোডে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে...
১৩ ঘন্টা আগে
প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের বিচারের আওতায় আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংখ্যা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর ধোলাইখালের মেয়র সাদেক হোসেন খোকা মাঠে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে’ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইসিটি...
১৪ ঘন্টা আগে
বর্জ্য থেকে বিদ্যুৎ ও সার উৎপাদনের উদ্যোগ ছড়িয়ে দিতে চায় সরকার
রোহিঙ্গা ক্যাম্পে প্লাস্টিক বর্জ্য থেকে বিদ্যুৎ এবং অন্যান্য বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ দেশের অন্যান্য এলাকাতেও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদনের বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এ...
১৫ ঘন্টা আগে
খেলতে গিয়ে অসুস্থ, মারা গেলেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব
খেলতে গিয়ে অসুস্থ হয়ে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আশরাফুল আফসার মারা গেছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রাতে একটি স্টেডিয়ামে খেলতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আশরাফুল আফসার। একপর্যায়ে
১৮ ঘন্টা আগে
