অপরাধ

বিএনপির হামলায় যশোরে গুলিবিদ্ধ হয়ে এক যুবক আহত

অনলাইন ডেস্ক

১৬ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


যশোরের মনিরামপুর উপজেলায় রাজনৈতিক সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২০–২৫ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, মনিরামপুর উপজেলা থেকে ফেরার পথে খানপুর ইউনিয়নের ভরতপুর গ্রামের আনাস (আনাস নামে পরিচিত) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। অভিযোগ রয়েছে, মনিরামপুর উপজেলা হাসপাতালের দক্ষিণ পাশের একটি ব্রিজের ওপর থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলে তা তার পায়ে লাগে। আহত অবস্থায় তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঘটনাস্থল ও আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, হরিহর নদীর মাটি উত্তোলন ও আর্থিক লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে তা আরও বিস্তৃত আকার ধারণ করে।

এ ঘটনায় দুই রাজনৈতিক পক্ষের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে জড়ানোর অভিযোগ পাওয়া গেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, সংঘর্ষ চলাকালে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটি তদন্ত করছে বলে জানা গেছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom