সবার আগে মানুষ, এরপর বাঙালি-এটাই আমাদের প্রধান পরিচয়: ইশরাক হোসেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার আগে মানুষ, এরপর বাঙালি-এটাই আমাদের প্রথম ও প্রধান পরিচয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শুক্রবার রাজধানীর রামকৃষ্ণ মিশন-এর ১৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে মিশনে পূজা, প্রার্থনা ও দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমান মর্যাদায় বসবাসের অধিকার রয়েছে। “ধর্মীয় বিশ্বাসের ওপর কোনো আঘাত এলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে এবং প্রচলিত আইনে অপরাধীদের বিচার নিশ্চিত করা হবে,” তিনি যোগ করেন।
আলোচনা সভায় মূল বক্তব্যে স্বামী পূর্ণাত্মানন্দ বলেন, রামকৃষ্ণ মিশনের দর্শন হলো-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে ঈশ্বরেরূপে দেখা এবং মানবসেবাকে সর্বোচ্চ ধর্ম হিসেবে গ্রহণ করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীসৌমেন্দ্র সরকার। এছাড়া উপস্থিত ছিলেন অ্যান মেরি জর্জ-সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি ও ধর্মীয় নেতারা।
অনুষ্ঠানে বক্তারা সাম্প্রদায়িক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১০ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১২ ঘন্টা আগে
ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডে জুলাই যোদ্ধাদের স্মরণে দোয়া মাহফিল
আজ, ৫ আগস্ট, ভাটারা থানা ৪০ নং ওয়ার্ডের উদ্যোগে জুলাই যোদ্ধাদের আহত ও নিহতদের রূহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মো. বদরুল আলম সাহেবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।আল্লাহ তাআলা শহীদদের জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আহতদের দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন
১৪ ঘন্টা আগে
দেশে ফিরে আসুন, রাজপথে দেখা হবে: শেখ হাসিনাকে রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আসার আহ্বান জানিয়ে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, “আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আসেন, দেখা হবে ইনশাআল্লাহ—রাজপথে।”বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা...
১৫ ঘন্টা আগে
