জেলার খবর

যশোরের বসুনদিয়ায় ছাত্রলীগ নেতা ইমনের ফেসবুকে শরিফ ওসমান হাদী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য

যশোর (বসুন্দিয়া) প্রতিনিধি

৬ মাস আগে


যশোরের বসুনদিয়ায় ছাত্রলীগ নেতা ইমনের ফেসবুকে শরিফ ওসমান হাদী নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য

যশোর সদর উপজেলার ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে সাবেক ছাত্রলীগ নেতা ইমন হোসেনের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, অতীতে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে সক্রিয় ছিলেন তিনি এবং বর্তমানে আবারও এলাকায় অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

এলাকাবাসীর অভিযোগ, আওয়ামী লীগ শাসনামলে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ইমন হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ বিরোধী দলের সমর্থকদের বাড়িতে গিয়ে ভোটকেন্দ্রে না যাওয়ার জন্য চাপ প্রয়োগ করত। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, এক পর্যায়ে ৫ নম্বর গাইদগাছী এলাকার বিএনপি নেতা খোকনের ছেলে আশিকের সঙ্গে একটি ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, ওই ঘটনায় আশিক ও তার বাবাকে মারধর করা হয় এবং বাবার পায়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয়। আহত ব্যক্তি দীর্ঘ সময় যশোর সদর হাসপাতালে চিকিৎসা নেন বলে জানা গেছে।

এছাড়া, জুলাই আন্দোলনের সময়ও ইমন হোসেনের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের কর্মসূচিতে বাধা দেওয়া ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ ওঠে। গত ৫ আগস্টের পর তিনি এলাকা ছেড়ে চলে যান বলে দাবি স্থানীয়দের।

তবে এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি তিনি আবারও বিভিন্নভাবে এলাকায় প্রবেশের চেষ্টা করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কেয়ারটেকার সরকার, বিএনপি ও জামায়াতের সমালোচনা করে পোস্ট দিচ্ছেন। এমনকি আন্দোলনের সময় গুলিবিদ্ধ শহীদ শরিফ, ওসমান ও হাদীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের আশঙ্কা, ইমন হোসেন পুনরায় এলাকায় সক্রিয় হলে আগের মতোই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হতে পারে। তারা প্রশাসনের কাছে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ইমন হোসেনের বক্তব্য জানা যায়নি।


ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর
ধলেশ্বরীর ভাঙনে আতঙ্কে ১৫ পরিবার, নদীগর্ভে বসতঘর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীর তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছেন কেয়াইন ইউনিয়নের বড় বর্তা গ্রামের অন্তত ১৫টি পরিবার। এরই মধ্যে একটি বসতঘর আসবাবপত্রসহ নদীগর্ভে বিলীন হয়েছে। ঝুঁকিতে রয়েছে আরও অন্তত ১৫টি বসতবাড়ি। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে আকস্মিক নদীভাঙনে গফুর শেখের টিনের ঘরটি আসবাবপত্রসহ নদীগর্ভে চলে যায়। চোখের সামনে বসতঘর হারিয়ে পরিবারটি অসহায়...

১ দিন আগে


কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান
কঙ্গোয় নৌকাডুবিতে ৪১ মৃত্যু, চলছে উদ্ধার অভিযান

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) টাঙ্গানিকা হ্রদে প্রায় ১০০ যাত্রী ও পণ্যবোঝাই একটি নৌকা ডুবে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ৪৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান চলছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তানজানিয়ার কিগোমা বন্দর থেকে ডিআর কঙ্গোর কালেমি শহরের উদ্দেশে যাত্রা

৪ দিন আগে


দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা
দুর্ঘটনায় আহত নির্মাণ শ্রমিক রতন দাসকে আর্থিক সহায়তা

বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুরে দুর্ঘটনাজনিত কারণে আহত ইমারত নির্মাণ শ্রমিক শ্রী রতন দাস কে আর্থিক সহায়তা প্রদান করেছে নলডাঙ্গা বাসুদেবপুর শাখা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন।​২২ সেপ্টেম্বর মঙ্গলবার  রাত ১০টায় বাসুদেবপুর বাজারে অবস্থিত ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অস্থায়ী...

৬ দিন আগে


মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি
মাদক ব্যবসায় জড়িত দুই ব্যক্তিকে তাবলিগে পাঠালেন ওসি

চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুল ইসলাম মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে তিন দিনের তাবলিগ জামাতে পাঠিয়ে সংশোধনের সুযোগ দিয়েছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আকানিয়া-নাছিরপুর গ্রামের জালাল ও হেলালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা হয়েছে

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom