যশোরে সমাবেশে নারীর অগ্রাধিকারভিত্তিক এলপিজি কার্ডের ঘোষণা : প্রধানমন্ত্রী তারেক রহমান
ইমদাদুল হক,যশোর প্রতিনিধি
যশোর জেলা জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান
যশোর-এর ঐতিহাসিক ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত এক জনসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন LPG গ্যাস কার্ড চালুর ঘোষণা দিয়েছেন। তিনি জানান, এই কার্ড বিতরণে বিশেষভাবে নারীদের অগ্রাধিকার দেওয়া হবে, যাতে তারা গৃহস্থালি ও অর্থনৈতিক কার্যক্রমে আরও স্বাবলম্বী হতে পারেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নারীদের শিক্ষা, কর্মসংস্থান এবং সামাজিক উন্নয়নে এগিয়ে নেওয়াই তার সরকারের অন্যতম লক্ষ্য। তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়নে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার বিভিন্ন বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করছে।
সমাবেশের পূর্বে তিনি যশোরের উলসি খালের পূর্ণ খনন কাজের উদ্বোধন করেন। পাশাপাশি ৫০০ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

