যশোরে সিআইডির ওপর হামলায় অভিযুক্ত: ভিডিও ফুটেজ দেখে আটক ২
অনলাইন ডেস্ক
যশোরে সিআইডি পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে আরও একজনকে আটক করেছে পুলিশ। যশোর কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার রাতে বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রাম থেকে ইব্রাহিম নামে এক যুবককে আটক করে। পুলিশের ভাষ্যমতে, হামলার ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়। ইব্রাহিম জঙ্গলবাধাল গ্রামের সালাম হোসাইনের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুজ্জামান এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
এর আগে বৃহস্পতিবার রাতে এই একই ঘটনায় শাওন নামের আরেক অভিযুক্তকে আটক করা হয়েছিল। আটককৃত শাওন খুলনা জেলার ডুমুরিয়া থানার হাসানপুর গ্রামের আব্দুল খালেক সরদারের ছেলে। তিনি রাজারহাটের একটি বিরিয়ানির দোকানে থাকতেন। তদন্তে জানা গেছে, এই হামলার সময় শাওন সিআইডি সদস্য শহিদুলকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেছিলেন।
উল্লেখ্য, গত বুধবার দুপুরে যশোর শহরের রাজারহাটে সিআইডি পুলিশের একটি দল ২০ পিস ইয়াবাসহ তুষার সরদার নামে এক মাদক কারবারিকে আটক করে। এ সময় তুষারের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় অজ্ঞাত আসামিসহ তুষার সরদারের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়। পুলিশ হামলার ঘটনায় দুইজনকে আটক করলেও, মূল অভিযুক্ত তুষার এখনও পলাতক রয়েছেন।
নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোণার মদন উপজেলায় ১২ বছরের এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে নেত্রকোণা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুস সালাম আসামির...
১৮ ঘন্টা আগে
যশোরে প্রেমবাগে ছাত্রী ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ঢাকায় গ্রেপ্তার।
যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে তাকে গ্রেপ্তার করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শেখ লুৎফর রহমান।এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
১ দিন আগে
এক হাত অচল সাংবাদিককে পরীমণির হেনস্তা ও অকথ্য ভাষায় গালিগালাজ
ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সাংবাদিককে গালিগালাজ ও হেনস্তা করার অভিযোগ উঠেছে আলোচিত চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। পরীমণির বিরুদ্ধে অভিযোগ, তিনি দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল হোসেন রাজুকে গালিগালাজ করার পাশাপাশি তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। ঘটনার...
৬ দিন আগে
শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ বোতল ইস্কাফ সিরাপ আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৫৬ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর সোনামসজিদ বিওপি থেকে হাবিলদার মো.
৬ দিন আগে
