জেলার খবর

যশোরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা, ধর্ষক আব্দুল্লাহ আটক

আবু তাহের, বসুন্দিয়া (যশোর) প্রতিনিধি

১ মাস আগে


যশোরে গৃহবধূকে ধর্ষনের অভিযোগ, থানায় মামলা, ধর্ষক আব্দুল্লাহ আটক

যশোরের অভয়নগরের এক গৃহবধূকে মেহগনি বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী বাদী হয়ে থানায় লিখিত এজাহার জমা দেন। অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মামুন বসুন্দিয়ার গাইদগাছি গ্রামের মাজেদ মোল্যার ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর প্রথম বিয়ে ২০১৫ সালে হলেও কয়েক মাসের মধ্যে তালাক হয়। পরে ২০১৬ সালে তিনি দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং বর্তমানে তাদের সংসারে দুই কন্যা সন্তান রয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৫ জুন দুপুরে অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ আল মামুন (৪২) মোবাইল ফোনে যোগাযোগ করে তাকে বসুন্দিয়া মোড়ে আসতে বলেন। উল্লেখিত আসামী পূর্বপরিচয়ের সূত্র ধরে তিনি সেখানে গেলে অভিযুক্ত তাকে কোতোয়ালী উপজেলার গাইদগাছি এলাকায় বেলতলার একটি মেহগনি বাগানে নিয়ে যায়।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে তাকে ভয়ভীতি প্রদর্শন করে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয়। ঘটনার পর অভিযুক্ত চলে গেলে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে পরিবারের সদস্য ও নিকট আত্মীয়দের সঙ্গে আলোচনা করে কোতোয়ালী মডেল থানায় লিখিত এজাহার দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোমবার রাতে বসুন্দিয়া মোড় থেকে বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মোফাজ্জেল হোসেনের নেতৃত্বে ধর্ষক আব্দুল্লাহকে তাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করে।


রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ প্রকৌশলীর মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি নির্মাণাধীন প্রকল্পের একটি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।পুলিশ ও প্রকল্প সূত্রে জানা গেছে, দোরোখিন

৫ ঘন্টা আগে


রাজাপুর খালের কচুরিপানা পরিষ্কার অভিযানে এমপি গোলাম রসুল
রাজাপুর খালের কচুরিপানা পরিষ্কার অভিযানে এমপি গোলাম রসুল

যশোরের ঐতিহ্যবাহী ধলীয়ার বিল ও বিল ঝিকরার থমকে থাকা পানি নিষ্কাশন ব্যবস্থা সচল করতে এবং হাজার হাজার একর ফসলি জমি রক্ষার লক্ষ্যে সরাসরি কচুরিপানা পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।দীর্ঘদিন ধরে কচুরিপানায় বুজে থাকা ধলীয়া ও ঝিকরা বিলের মধ্যবর্তী রাজাপুর খালের পানি প্রবাহ ফিরিয়ে আনতে...

৬ ঘন্টা আগে


‘টাকা না দিলে ফাইল গায়েব’—বসুন্দিয়া ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ
‘টাকা না দিলে ফাইল গায়েব’—বসুন্দিয়া ভূমি অফিসের কর্মকর্তার বিরুদ্ধে ঘুষের অভিযোগ

যশোরের বসুন্দিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ, অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে। স্থানীয় ভুক্তভোগী ও সংশ্লিষ্টদের অভিযোগ, নির্দিষ্ট পরিমাণ অর্থ না দিলে অনেক সময় নামজারি, জমা খারিজসহ বিভিন্ন ভূমিসংক্রান্ত কাজের ফাইল আটকে রাখা হয়। এমনকি ঘুষের টাকা না দিলে ফাইল গায়েব করে দেওয়ারও অভিযোগ রয়েছে।অভিযোগের তীর বসুন্দিয়া ইউনিয়ন ভূমি সহকারী...

১০ ঘন্টা আগে


বসুন্দিয়া ভূমি অফিসে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি
বসুন্দিয়া ভূমি অফিসে ঘুষ-বাণিজ্যের অভিযোগ, তদন্তের দাবি

যশোরের বসুন্দিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা পলাশের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, নামজারি ও জমা খারিজে অনিয়ম এবং দালালদের মাধ্যমে সেবাগ্রহীতাদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে ফাইল আটকে রাখা বা গায়েব করে দেওয়ারও অভিযোগ করেছেন কয়েকজন ভুক্তভোগী।স্থানীয়দের অভিযোগ, বসুন্দিয়া ইউনিয়ন ভূমি অফিসে জমির...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom