সারাদেশ

যশোরে ঘুষ গ্রহণের সময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক, ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


যশোরে ঘুষ গ্রহণের সময় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক, ১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার

ছবি: সংগৃহীত


যশোরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে ঘুষ গ্রহণের সময় হাতেনাতে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৭ জানুয়ারি) বিকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কক্ষে থাকা ১ লাখ ২০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

দুদক যশোর কার্যালয় সূত্র জানায়, উপপরিচালক মো. সালাউদ্দিন ও সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্বে একটি দল জেলা প্রাথমিক শিক্ষা অফিসে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আশরাফুল আলমের কক্ষে রাখা নগদ অর্থ উদ্ধার করা হয়।

দুদক ও অভিযোগ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার বসুন্দিয়া খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ নুরুন্নবীর স্ত্রী শিরিনা আক্তার ঝিকরগাছা উপজেলার কাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। গত বছরের ২ অক্টোবর তিনি মারা যান। স্ত্রীর পেনশন সংক্রান্ত টাকা ছাড়ের জন্য নুরুন্নবী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমের সঙ্গে যোগাযোগ করেন।

অভিযোগে বলা হয়েছে, গত তিন মাস ধরে নানাভাবে নুরুন্নবীকে ঘুরানো হচ্ছিল। এক পর্যায়ে ৮০ হাজার টাকা ঘুষ দেওয়ার পরও পেনশনের ফাইল ছাড়া হয়নি। পরে আরও টাকা দাবি করা হয় এবং স্পষ্টভাবে জানানো হয়, টাকা না দিলে পেনশনের টাকা ছাড়া হবে না। এছাড়া খুলনা বিভাগের এক কর্মকর্তার যোগসাজশে মৃত্যুবরণকারী শিক্ষিকার বেসিক বেতনও কমিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরিস্থিতি জানিয়ে নুরুন্নবী জানান, বুধবার বিকালে ফাইল ছাড়া করানোর জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হাতে ১ লাখ ২০ হাজার টাকা তুলে দেন। এর আগে তিনি দুদককে বিষয়টি জানিয়েছিলেন। দুদক দ্রুত অভিযান চালিয়ে তাকে আটক করে।

দুদক যশোর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন বলেন, “ঘুষ গ্রহণের অভিযোগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলমকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এই ঘটনায় আশা করা যাচ্ছে, ন্যায়বিচার প্রক্রিয়ার মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা

মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...

৩ ঘন্টা আগে


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

১ দিন আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom