যশোরে দিনে দুপুরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোরে আল-আমিন (২৮) ওরফে পেরেক আলামিন নামে এক যুবককে দিনে দুপুরে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শহরের বারান্দীপাড়া লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন যশোর শহরের বারান্দীপাড়া বউবাজার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা আল-আমিনকে লিচুতলা বাবুর সেগুনবাগান এলাকায় ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। নিহতের খালাতো ভাই হাসান মরদেহটি আল-আমিনের বলে শনাক্ত করেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, সদর পুলিশ ফাঁড়ির সদস্যসহ পুলিশের একাধিক টিম ও ডিবি পুলিশ ঘটনাস্থলে রয়েছে। কী কারণে এবং কারা আল-আমিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।
কাউখালীতে নৌ পুলিশের ওপর হামলা,কনস্টেবলকে ছুরিকাঘাত,গ্রেপ্তার-১
পিরোজপুরের কাউখালীতে সরকারি দায়িত্ব পালনকালে নৌ পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনা ঘটেছে। হামলায় এক পুলিশ কনস্টেবলকে ছুরিকাঘাত ও ইট দিয়ে গুরুতর জখম করা হয়েছে। তাকে উদ্ধারে গিয়ে নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শকসহ আরও পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় করা মামলার প্রধান আসামি মো. শান্তকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার(১৯আগস্ট)দুপুর...
৬ ঘন্টা আগে
যশোরে ‘চোর মানিক’ গ্রেপ্তার, ১৩ মামলার আসামি
যশোর শহরের বেজপাড়া ছায়াবিথী রোডে চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গ্রিল কেটে চুরির ঘটনায় ১৩ মামলার আসামি ও চিহ্নিত পেশাদার চোর মেহেদী হাসান মানিক ওরফে ‘চোর মানিক সরদার’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে বেজপাড়া আনসার ক্যাম্পসংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক...
২ দিন আগে
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষিকা সাময়িক বরখাস্ত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর চারঘাটে নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্তের আগে ওই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।সাময়িক বরখাস্ত হওয়া সোহেলী আক্তার নন্দনগাছী মহাবিদ্যালয়ের...
৩ দিন আগে
লংগদুতে ঝড়ের কবলে নৌকাডুবি, শিশুকে বাঁচাতে গিয়ে বাবা নিখোঁজ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিজের চার বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ ঘটনা...
৪ দিন আগে
