যশোরে ‘চোর মানিক’ গ্রেপ্তার, ১৩ মামলার আসামি
দ্যা সিটি সিগন্যাল ডেক্স
ছবি: সংগৃহীত
যশোর শহরের বেজপাড়া ছায়াবিথী রোডে চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে গ্রিল কেটে চুরির ঘটনায় ১৩ মামলার আসামি ও চিহ্নিত পেশাদার চোর মেহেদী হাসান মানিক ওরফে ‘চোর মানিক সরদার’কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে বেজপাড়া আনসার ক্যাম্পসংলগ্ন বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট রাত ৩টা ৮ মিনিটের দিকে চোরেরা ফ্ল্যাটটির গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে চারটি কক্ষের তালা ভেঙে প্রায় ৭৫ হাজার টাকা নগদ, ২০০ ভরি রুপার অলংকার, পাঁচ জোড়া স্বর্ণের কানের দুল ও একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ৭ আগস্ট কোতোয়ালি থানায় বাড়ির মালিক এরশাদুল কবীর চৌধুরী মামলা করেন। পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেদী হাসান মানিককে শনাক্ত করে পুলিশ।
তাকে গ্রেপ্তারে অভিযান চালানোর সময় মানিক পালিয়ে গেলে প্রথমে তার স্ত্রী বিথী খাতুনকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানিককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি এলজি ৫৬ ইঞ্চি টেলিভিশন, দুই জোড়া রুপার নূপুর, একটি রুপার ব্রেসলেট ও দুটি স্বর্ণের কানের রিং উদ্ধার করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মামুন বলেন, মানিক যশোরের একজন পেশাদার চোর। বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ১৩টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তিনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির সঙ্গে জড়িত অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুক পোস্ট, কলেজশিক্ষিকা সাময়িক বরখাস্ত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় রাজশাহীর চারঘাটে নন্দনগাছী মহাবিদ্যালয়ের এক শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।সোমবার (১৭ আগস্ট) কলেজের ব্যবস্থাপনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্তের আগে ওই শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।সাময়িক বরখাস্ত হওয়া সোহেলী আক্তার নন্দনগাছী মহাবিদ্যালয়ের...
১৮ ঘন্টা আগে
লংগদুতে ঝড়ের কবলে নৌকাডুবি, শিশুকে বাঁচাতে গিয়ে বাবা নিখোঁজ
রাঙ্গামাটির লংগদু উপজেলায় আকস্মিক ঝড়ের কবলে পড়ে কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে মো. সালাম (২৮) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। নিজের চার বছর বয়সী ছেলেকে বাঁচাতে গিয়ে তিনি পানিতে তলিয়ে যান বলে স্থানীয়রা জানিয়েছেন।রোববার (১৬ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার গুলশাখালী ইউনিয়নের সোনারগাঁও এলাকার ১০ নম্বর বিলে এ ঘটনা...
১ দিন আগে
‘কোনো চাঁদাবাজি আমার আসনে চলবে না’: কুষ্টিয়ায় এমপি আমির হামজা
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, তার নির্বাচনী এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি চলতে দেওয়া হবে না। তিনি বলেন, ‘বাংলাদেশের ভেতরে আমার আসন একটি আলাদা আসন, আমি তো আগেই বলেছি এখানকার সরকার আমি।’রোববার বাদ আসর কুষ্টিয়া শহরের ৬ রাস্তার মোড়ে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে...
১ দিন আগে
বসুন্দিয়ায় শিবিরের উদ্যোগে A+ কৃতি শিক্ষার্থীদের জমকালো সংবর্ধনা
যশোরের বসুন্দিয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সাফল্য উদযাপন, তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে উৎসাহ জোগানো এবং মেধা ও নৈতিকতার সমন্বয়ে দেশ গঠনের প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বসুন্দিয়া ইউনিয়ন শাখার...
১ দিন আগে
