যশোরে বিএনপির জনসভায় বিরোধী শিবিরকে নিয়ে কড়া মন্তব্য প্রধানমন্ত্রী তারেক রহমানের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী-কে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী ও তারেক রহমান বলেছেন, যারা নির্বাচনের আগে “জান্নাতের টিকিট” বিক্রির কথা বলে জনগণকে বিভ্রান্ত করেছিল, তারাই এখন আবার দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত।
সোমবার (২৭ এপ্রিল) বিকেলে যশোর ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনভর যশোরে একাধিক কর্মসূচিতে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ইতিহাসের বিভিন্ন সময়ে একটি নির্দিষ্ট গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে এবং এখনো সেই অপচেষ্টা চলছে। ১৯৭১ ও ১৯৯১ সালেও একই ধরনের ষড়যন্ত্রে তারা জড়িত ছিল বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, স্বৈরাচার পতনের পর যারা ফ্যাসিবাদকে ক্ষমা করার কথা বলেছিল, তারাই এখন নতুন করে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। তবে কোনো ভয় দেখিয়ে সরকারকে দমিয়ে রাখা যাবে না বলে তিনি মন্তব্য করেন।
বক্তব্যে তিনি বলেন, “জুলাই হত্যাকাণ্ডের বিচার এ দেশের মাটিতেই হবে এবং জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
প্রধানমন্ত্রী অভিযোগ করেন, একটি গোষ্ঠী বিএনপিকে ফ্যাসিবাদের সহযোগী হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে, যা সফল হবে না। তিনি বলেন, দলের নেতাকর্মীরা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রাম চালিয়েছে এবং ভবিষ্যতেও সেই সংগ্রাম অব্যাহত থাকবে।
জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে যেন আবার দীর্ঘমেয়াদি অস্থিরতা বা হরতালের মতো পরিস্থিতি সৃষ্টি না হয়।
অর্থনৈতিক ও উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান, দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ নেওয়া হবে, যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা উন্নয়ন এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি বন্ধ কলকারখানা চালু, দক্ষ জনশক্তি বিদেশে পাঠানো এবং বৈদেশিক মুদ্রা অর্জনের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
শিক্ষা, স্বাস্থ্য, শিশু টিকাদান ও বেকারত্ব নিরসনকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ক্রীড়াঙ্গন উন্নয়নে জাতীয় পর্যায়ে খেলোয়াড় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি...
১৫ ঘন্টা আগে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী।
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক
১৫ ঘন্টা আগে
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...
২ দিন আগে
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...
২ দিন আগে
