যশোরে বালুবাহী ট্রাকের ভারে ভেঙে পড়ল সেতু, বিচ্ছিন্ন ৭ গ্রামের যোগাযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নে একটি পুরনো ও জরাজীর্ণ সেতু বালুবাহী ট্রাকের ভারে ধসে পড়েছে। এতে অন্তত সাতটি গ্রামের সঙ্গে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বিকেলে রঘুনাথপুর-পাকশিয়া সড়কের রঘুনাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, সেতুটি ভেঙে পড়ায় রঘুনাথপুর, পাকশিয়া, টেংরালী, ভেউড়দাড়ি, পন্ডিতপুর, খলিশাখালী ও সাড়াতলাসহ পার্শ্ববর্তী কয়েকটি গ্রামের মানুষের চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটি ১৯৮০-এর দশকে নির্মিত হয় এবং দীর্ঘদিন ধরে সংস্কারহীন অবস্থায় ঝুঁকিপূর্ণ হয়ে ছিল। বুধবার বিকেলে বালুবোঝাই একটি ট্রাক সেতু পার হওয়ার সময় সেটি মাঝখান থেকে ধসে পড়ে। তবে ট্রাকটির সামনের অংশ সেতু অতিক্রম করে সংযোগ সড়কে উঠে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।
সেতু ধসে পড়ায় ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা মো. আব্দুল জব্বার বলেন, “সেতুটি অনেকদিন ধরেই নড়বড়ে ছিল। এখন এটি ভেঙে যাওয়ায় আমাদের যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি রোগী নিয়ে হাসপাতালে যাওয়ারও কোনো উপায় নেই।”
সামনে বোরো মৌসুম থাকায় কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে। রঘুনাথপুর গ্রামের কৃষক রহমত আলী বলেন, “আর কয়েকদিন পর ধান কাটার সময়। এখন সেতু ভেঙে যাওয়ায় ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে।”
এদিকে শিক্ষার্থীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে। স্কুলছাত্রী সুমাইয়া আক্তার জানায়, “স্কুলে যেতে এখন অনেক ঘুরপথে যেতে হচ্ছে, যা খুব কষ্টকর।”
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে সেতুটি পুনর্নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা হোক এবং ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
শার্শা উপজেলা প্রকৌশলী সানাউল্লাহ জানান, বিষয়টি অবগত হওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত একটি টেকসই নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
মশলা গুঁড়ো করার মেশিনে লুঙ্গি পেঁচিয়ে মিল মালিকের মৃত্যু
ফেনীতে হলুদ-মরিচ ও চাল গুঁড়ো করার ক্রাশিং মিলে মেশিনের বেল্টে লুঙ্গি পেঁচিয়ে নুরুল ইসলাম ছুট্টু (৫৫) নামে এক মিল মালিকের মৃত্যু হয়েছে।সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে শহরের মুক্তাবাজার এলাকার ‘হযরত শাহজালাল ক্রাশিং মিলে’ এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম ছুট্টু ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে মুক্তাবাজার এলাকায়
১৯ ঘন্টা আগে
ব্যাংকে টাকা গোনার সময় ৪ লাখ টাকা নিয়ে উধাও যুবক
কুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের শাখায় গ্রাহক সেজে ঢুকে এক ব্যক্তির চার লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ব্যাংকের ভেতরে টাকা গোনার সময় ভুক্তভোগীর পাশে বসে থাকা এক যুবক সুযোগ বুঝে চার লাখ টাকার বান্ডিল নিয়ে দ্রুত বেরিয়ে যান।রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৪টা ২৫ মিনিটের দিকে দেবিদ্বার পূবালী...
১৯ ঘন্টা আগে
জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব টাকা নষ্ট
প্রায় ১০ বছর ধরে অল্প অল্প করে টাকা জমিয়েছিলেন মনোয়ারা বেগম ও তার স্বামী জিয়া উদ্দীন। সংসারের খরচ মেটানোর পর কখনো খুচরা টাকা, কখনো ১ হাজার টাকার নোট জমিয়ে গড়ে তুলেছিলেন প্রায় ২ লাখ টাকার সঞ্চয়। ভবিষ্যতের বিপদের দিনে কাজে লাগবে-এই আশায় নিরাপদ মনে করে টাকাগুলো রাখা হয়েছিল একটি জর্দার...
১ দিন আগে
দোকানে চুরির ঘটনায় খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে হামলা-ভাঙচুর
খুলনা মহানগরীর বি কে মেইন রোড ও মৌলভীপাড়া এলাকায় দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই মাদক কারবারির বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে বিক্ষুব্ধ স্থানীয়রা এ হামলা চালান।স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের আসর ও বেচাকেনা চলছে। এর কারণে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে। এ নিয়ে স্থানীয়দের
২ দিন আগে
