জেলার খবর

যশোর হাসপাতালে সিজারের সময় নবজাতকের মৃত্যু: তদন্তে চিকিৎসকের ত্রুটি মেলেনি

অনলাইন ডেস্ক

১ মাস আগে


যশোর হাসপাতালে সিজারের সময় নবজাতকের মৃত্যু: তদন্তে চিকিৎসকের ত্রুটি মেলেনি

ছবি: সংগৃহীত


যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে সিজারের সময় নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত শেষ হয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, সিজারের আগেই মায়ের গর্ভে নবজাতকের মৃত্যু হয়েছিল। প্রসূতির জীবন রক্ষার্থেই অস্ত্রোপচার করে মৃত সন্তানকে বের করা হয় এবং চিকিৎসকদের কোনো অবহেলা বা ত্রুটি পাওয়া যায়নি।

তবে অস্ত্রোপচারের আগে রোগী ও স্বজনদের যথাযথভাবে কাউন্সেলিং না করায় ভুল বোঝাবুঝি এবং পরবর্তী হট্টগোলের সৃষ্টি হয়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার তদন্ত প্রতিবেদনটি চূড়ান্ত করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ভোরে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের সাগর হাসানের স্ত্রী তাজমিরা (২০) প্রসববেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হন। ভর্তির সময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, তার গর্ভস্থ সন্তান আগেই মারা গেছে।

তদন্ত সূত্র জানায়, গর্ভে মৃত সন্তান থাকায় রক্তপাতের কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শিশুটির শরীরেও ফোসকা দেখা দিতে শুরু করে। এ অবস্থায় প্রসূতির জীবন রক্ষায় চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং সিজারের মাধ্যমে মৃত শিশুটিকে বের করে আনেন।

তবে অস্ত্রোপচারের আগে রোগী ও স্বজনদের গর্ভস্থ শিশুর মৃত্যুর বিষয়টি যথাযথভাবে বুঝিয়ে বলা হয়নি। ফলে সিজারের পর ক্ষতবিক্ষত মৃত শিশুকে দেখে স্বজনরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। চিকিৎসকেরা সিজারের সময় শিশুটিকে হত্যা করেছেন-এমন অভিযোগ তুলে তারা হাসপাতাল কর্তৃপক্ষ ও গণমাধ্যমের কাছে অভিযোগ করেন। এতে হাসপাতাল প্রাঙ্গণে উত্তেজনা ও হট্টগোল সৃষ্টি হয়।

পরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ড. হুসাইন শাফায়েত তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। যশোর মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলামকে সভাপতি করে কমিটিতে সদস্য হিসেবে ছিলেন যশোরের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. নাজমুস সাদিক এবং শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান।

কমিটি শনিবার থেকে তদন্ত কার্যক্রম শুরু করে সোমবার তা শেষ করে। তদন্তের অংশ হিসেবে একজন সিনিয়র স্টাফ নার্স, রোগীর দুই বোন, একজন আয়াসহ মোট ১৫ জনের সাক্ষ্য নেওয়া হয়।

তদন্তে স্বজনরা জানান, একজন আয়ার কাছ থেকে শিশুর অবস্থা খারাপ-এমন কথা শুনে তারা উত্তেজিত হয়ে পড়েছিলেন। পরে চিকিৎসকদের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, সিজারের আগেই শিশুটি মায়ের গর্ভে মারা গিয়েছিল।

সিজার পরিচালনা করেন গাইনি এফসিপিএস পার্ট-১-এর অনারারি চিকিৎসক ফাতেমা তুজ্জ জোহরা দিশা। অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন গাইনি কনসালটেন্ট ও সহকারী অধ্যাপক (ইনসিটু) ডা. আয়েশা আক্তার। তারা প্রয়োজনীয় তথ্যপ্রমাণসহ তদন্ত কমিটির কাছে বক্তব্য দেন।

তদন্ত কমিটির প্রধান ডা. মো. রবিউল ইসলাম ও সদস্য ডা. মো. মাহবুবুর রহমান জানান, প্রসূতি ও স্বজনদের অস্ত্রোপচারের আগে কাউন্সেলিং করার নিয়ম থাকলেও তা যথাযথভাবে করা হয়নি। এ কারণেই মূলত ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।

তবে তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে, প্রসূতির জীবন রক্ষার্থেই গর্ভের মৃত সন্তানকে অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছিল এবং চিকিৎসকদের কোনো অবহেলা বা চিকিৎসাগত ত্রুটি পাওয়া যায়নি।


টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট
টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৯ ইউনিট

গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের একটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করছে।বুধবার (১৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানাটিতে আগুন লাগে।টঙ্গী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে চেরাগআলী এলাকার ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় আগুন লাগার খবর পায়

২ দিন আগে


পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের খুদে কনটেন্ট ক্রিয়েটরের

হবিগঞ্জের বাহুবলে পুকুরের পানিতে ডুবে দ্বীপ শীল নামে তিন বছর বয়সী এক খুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলার নারিকেলতলা গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।দ্বীপ শীল ওই গ্রামের বিজয় শীলের ছেলে। তার অকালমৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার সূত্রে জানা

২ দিন আগে


প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ চান ভুক্তভোগী পরিবার

খুলনার সোনাডাঙ্গা মডেল থানা প্রশাসনের অবহেলা ও গাফিলতির কারণে নিজেদের এবং কন্যাসন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন এক ভুক্তভোগী পরিবার। সুবিচারের আশায় এবং নিজেদের আকুল আকুতি তুলে ধরতে সরাসরি দেশের মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার দাবি জানিয়েছেন তারা।  রাস্তার পাশে টাঙানো একটি ব্যানার এবং অবস্থান কর্মসূচির মাধ্যমে

৩ দিন আগে


যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ
যশোরে চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি:যশোরের বেজপাড়া নলডাঙ্গায় ময়লা আবর্জনা ফেলা নিয়ে বিরোধের জেরে বাংলাদেশ চলচ্চিত্র ও নাট্যশিল্পী শমু চৌধুরীর (৬০) ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় লাঠির আঘাতে তাঁর মাথা জখম হয়েছে বলে জানা গেছে।মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে যশোরের বেজপাড়া নলডাঙ্গায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে, ময়লা-আবর্জনা ফেলা নিয়ে বিরোধের

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom