রাজনীতি

যেনতেনভাবে নির্বাচনের জন্য বিপ্লব হয়নি:সেলিম উদ্দীন

নগর প্রতিনিধি

১২ মাস আগে


যেনতেনভাবে নির্বাচনের জন্য বিপ্লব হয়নি:সেলিম উদ্দীন

বাংলাদেশ জামায়াতে ইসলামী  হাতিরঝিলে জামায়াতের রুকন সম্মেলন এক বক্তব্যে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন বলেন,

আগামী নির্বাচনকে চ্যালঞ্জে হিসাবে গ্রহণ করে ইসলামী আন্দোলনের সকল স্তরের জনশক্তিকে প্রতিটি ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছানোর মাধ্যমে দ্বীনের বিজয় নিশ্চিত করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।তিনি গতকাল রাত ৯টায় রাজধানীর মগবাজারস্থ আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল পশ্চিম থানা জামায়াত আয়োজিত এক সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। থানা আমীর ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে ও সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় সস্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল জোনের পরিচালক হেমায়েত হোসাইন এবং ঢাকা মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার। উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ সদস্য মাওলানা গোলাম মাওলা, আকতার হোসেন, শামীম হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
সেলিম উদ্দিন বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের মধ্যে ভাবান্তরের সৃষ্টি হয়েছে। মানুষ এখন বিকল্প শক্তির সন্ধান করছে। তারা এখন জামায়াতে ইসলামীকেই বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। মূলত, জামায়াত এদেশের প্রাচীন, আদর্শবাদী, গণতান্ত্রিক, দায়িত্বশীল ও গণমুখী রাজনৈতিক দল। আমরা দেশ ও জাতির যেকোনে ক্রান্তিকালে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আমাদের কর্মীদের আমরা ১২ মাসই নৈতিক শিক্ষা দিয়ে থাকি। দায়িত্ব ও নেতৃত্বদানের উপযোগী করে গড়ে তুলি। সততা ও আমানতদারীতা আমাদের রাজনীতির মূলধন। তিনি রাজনীতির গুণগত পরিবর্তন প্রসঙ্গে বলেন, দেশ  ও জাতির বৃহত্তর স্বার্থেই দেশে প্রচলিত ভোট চুরি ও চাঁদাবাজীর রাজনীতির পরিবর্তন আনতে হবে। দেশের মানুষ সন্ত্রাস নির্ভর রাজনীতির ওপর রীতিমত বীতশ্রদ্ধ। তাই এ অশুভ বৃত্ত থেকে আমাদেরকে অবশ্যই বেড়িয়ে আসতে হবে। আর এজন্য জামায়াতকেই অগ্রসৈনিকের ভূমিকা পালন  করতে হবে। কারণ, দেশের মানুষ জামায়াতকেই তাদের ভবিষ্যৎ মনে করছে। তিনি জনগণের আস্থা অর্জনে সকলকে ময়দানে ইতিবাচক ভূমিকা পালনের আহবান জানান।  
তিনি বলেন, প্রধান উপদেষ্টার জুলাই ঘোষণায় জনগণের আশা-আকাক্সক্ষার পুরোপুরি প্রতিফলন ঘটেনি। তাই এ ঘোষণার ইতিবাচক পরিবর্তন এনে জুলাই চেতনার পুরোপুরি প্রতিফলন ঘটাতে হবে। দেশে যাতে নতুন করে স্বৈরাচার ও ফ্যাসিবাদের উত্থান না ঘটে সেদিকেও সৃষ্টি রাখতে হবে খুব সতর্কভাবে। এখন সাথে অনতিবিলম্বে জুলাই সনদ প্রণয়ন ও তা বাস্তবায়ন করতে হবে। মনে রাখতে যেনতেভাবে শুধু একটা নির্বাচন করে ক্ষমতার পালাবদলের জন্যই জুলাই বিপ্লব হয়নি। তাই আগামী নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য এবং সাথে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জন্য রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার, গণহত্যার বিচারের পর নির্বাচন দিতে হবে। অন্যথায় দায়সারা গোছের নির্বাচন সচেতন জনতা কখনোই মেনে নেবে না।


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

১৫ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

২০ ঘন্টা আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

২২ ঘন্টা আগে


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom