রাজনীতি

‘যেকোনো সময় ৮ দফা এক দফায় রূপ নিতে পারে’: শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

৪৮ মিনিট আগে


‘যেকোনো সময় ৮ দফা এক দফায় রূপ নিতে পারে’: শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের স্বার্থে ঘোষিত ১১ দলীয় ঐক্যের আট দফা দাবি যেকোনো সময় এক দফার আন্দোলনে রূপ নিতে পারে। এ বিষয়ে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার ঢাকা থেকে রংপুর অভিমুখী ১১ দলীয় জোটের লংমার্চ চলাকালে বগুড়ার শেরপুর উপজেলার ধুনট মোড়ে বিকেল ৪টায় আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, গণভোটে দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছিল। কিন্তু সরকার সেই গণভোটের রায় অগ্রাহ্য করে জনগণের সঙ্গে প্রতারণা ও তাদের অপমান করেছে। সেই অপমানের জবাব দিতেই তারা রাজপথে নেমেছেন বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘কৃষকের সার নেই, পেটে ভাত নেই। যুবকদের কাজ নেই, বাড়িতে নিরাপত্তা নেই। অন্যদিকে ব্যাংকে টাকা নেই, অথচ একদল লোক এখনো “খাই খাই” জিকিরে ব্যস্ত।’

অন্য একটি রাজনৈতিক দলের সমালোচনা করে জামায়াত আমির বলেন, তারা কর্মসংস্থান তৈরির কথা বলেছিল। কিন্তু কর্মসংস্থান সৃষ্টি না করে মাঠে চাঁদাবাজ নামিয়ে দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, এটি কোনো একক দল বা দলের কর্মসূচি নয়; দেশের ১৮ কোটি মানুষের অধিকার আদায়ের জন্যই এই লংমার্চ। দেশ থেকে দুর্নীতি, চাঁদাবাজি ও আধিপত্যবাদ চিরতরে মুছে ফেলার লক্ষ্যেই এই আন্দোলন চলছে।

১১ দলীয় ঐক্যের ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে আন্দোলনে মা-বোনেরা রাস্তায় নেমে আসেন, সে আন্দোলন কখনো বৃথা যেতে পারে না। জুলাই আন্দোলনেও মায়েরা সন্তানদের নিয়ে রাজপথে নেমেছিলেন এবং সেই আন্দোলন সফল হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, দাবি মেনে না নিলে যেকোনো সময় এক দফা দাবি বাস্তবায়নে সবাইকে মাঠে নামতে হতে পারে। এ জন্য ঐক্যবদ্ধভাবে লড়াই-সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


নতুন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম
নতুন স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম চলবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আমাদের সামনে এক কঠিন লড়াই। আমরা এক স্বৈরাচারকে হটিয়েছি, বাংলাদেশে নতুন এক স্বৈরাচার গজিয়ে উঠেছে। সেই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে চাই।’শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ৮ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের পথসভায় টাঙ্গাইলের নগর জলফৈ...

৭ মিনিট আগে


‘গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকতে পারবে না’: মামুনুল হক
‘গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকতে পারবে না’: মামুনুল হক

জনগণের গণরায় উপেক্ষা করে কোনো সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন আমিরে মজলিস আল্লামা মামুনুল হক।গণভোটের রায় বাস্তবায়নসহ আট দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের যাত্রাপথে শনিবার সিরাজগঞ্জের হাটিকুমরুলে আয়োজিত পথসভায় তিনি এ কথা বলেন।মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের ৭০ ভাগ মানুষের গণভোটের রায় নিয়ে ছিনিমিনি খেলা

১ ঘন্টা আগে


‘৮ দফা না মানলে ১ দফার আন্দোলন হবে’: শফিকুর রহমান
‘৮ দফা না মানলে ১ দফার আন্দোলন হবে’: শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তাদের আন্দোলন কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; এটি দেশের ১৮ কোটি মানুষের অধিকার রক্ষার আন্দোলন। সরকার ঘোষিত আট দফা দাবি বাস্তবায়ন করলে তারা তা মেনে নেবেন। তবে দাবি না মানলে আট দফার আন্দোলন অনতিবিলম্বে এক দফার আন্দোলনে রূপ নেবে বলে

১ ঘন্টা আগে


জামায়াতের দাবি পরিবর্তন ও এনসিপির জনসম্পৃক্ততা নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন
জামায়াতের দাবি পরিবর্তন ও এনসিপির জনসম্পৃক্ততা নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

জামায়াতে ইসলামীর আমিরের বক্তব্যের ধারাবাহিকতা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জামায়াত ও এনসিপির সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান নিয়ে বিভিন্ন মন্তব্য করেন।পোস্টে জামায়াত আমিরের আগের ও বর্তমান বক্তব্যের তুলনা...

৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom