রাজনীতি

যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও সেই পথে: বিএনপিকে শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও সেই পথে: বিএনপিকে শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


বিএনপিকে উদ্দেশ করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যে পথে আপা হেঁটেছিলেন, আপনারাও এখন সেই পথেই হাঁটছেন।’ তিনি সতর্ক করে বলেন, জনগণের রায় অগ্রাহ্য করে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারেনি।

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির নেতা সাইফুল্লাহ বারী ও জামায়াত কর্মী সালাউদ্দিন হত্যার বিচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

শফিকুর রহমান বলেন, ‘আপা যাওয়ার আগে বলতেন, আমি পালাই না, অমুকের মেয়ে পালায় না। কিন্তু শেষ পর্যন্ত তিনিও পালিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘এই পথে যারাই হাঁটবেন, তাদের পালাতে হবে। এই পথ পালানোর পথ।’

ভারতের প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, ‘এ দেশের মানুষ দিল্লির খবরদারি বাংলাদেশের ওপর চায় না। কোনো আধিপত্যবাদ আমরা মানবো না।’

গণভোটের রায় প্রসঙ্গে তিনি বলেন, জনগণের দেওয়া রায়কে অগ্রাহ্য করলে তার পরিণতি ভালো হবে না। সরকারের প্রতি জনগণের রায় মেনে সংস্কার কার্যকর এবং ফ্যাসিবাদের পথ বন্ধ করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার পথে এগিয়ে গেলে বিরোধী দল হিসেবে সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষমতার স্থায়িত্ব নিয়ে সতর্ক করে শফিকুর রহমান বলেন, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়। আল্লাহ যাকে ক্ষমতায় বসান, সময় হলে তাকেই ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন।

ফ্যাসিবাদকে কোনো নির্দিষ্ট দলের বিষয় নয়, বরং একটি ‘ভাইরাস’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এক ফ্যাসিবাদীকে সরিয়ে জনগণ আরেক ফ্যাসিবাদী দেখতে চায় না।

২০২৪ সালের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, প্রয়োজনে জনগণের স্বার্থে আবারও রাজপথে নামতে প্রস্তুত তারা। একই সঙ্গে দুর্নীতি, দখলবাণিজ্য, চাঁদাবাজি ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান তিনি।

দেশের সব শ্রেণি-পেশা ও ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, শিশু, নারী, মা, যুবক, বয়স্কসহ সব ধর্ম ও বর্ণের মানুষ যেন নিরাপদে বসবাস করতে পারে—এমন বাংলাদেশ দেখতে চান তারা।


ইসিতে ১১ দলীয় ঐকের, অলি আহমদের মনোনয়ন ফরম
ইসিতে ১১ দলীয় ঐকের, অলি আহমদের মনোনয়ন ফরম

ঢাকা: আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও জোটের অন্যতম শীর্ষ নেতা ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে চূড়ান্ত করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) উপস্থিত হয়ে ইসি সচিব আখতার আহমেদের কাছ থেকে অলি...

৭ ঘন্টা আগে


‘দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’—প্রধানমন্ত্রী
‘দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না’—প্রধানমন্ত্রী

ধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের মানুষের জন্য কাজ করতে গিয়ে কিছু রাজনৈতিক দল বিশৃঙ্খলা ও বাধা সৃষ্টির চেষ্টা করছে। তবে দেশের মানুষের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব কথা...

২২ ঘন্টা আগে


‘বড় বন্ধু হলে বাংলাদেশের বড় কিলারকে আশ্রয় দিয়েছেন কেন’—ভারতকে শফিকুর রহমান
‘বড় বন্ধু হলে বাংলাদেশের বড় কিলারকে আশ্রয় দিয়েছেন কেন’—ভারতকে শফিকুর রহমান

ভারতকে বাংলাদেশের ‘বড় বন্ধু’ দাবি করে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে বাংলাদেশের জনগণকে বোকা বানানো যাবে না।বিস্তারিত:রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর ইস্কাটনের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘জুলাই গণঅভ্যুত্থান-ন্যায়বিচার, মেধার মূল্যায়ন...

২৩ ঘন্টা আগে


জাতীয় উলামা সম্মেলনে নারীদের অংশগ্রহণ, জামায়াতের প্রশংসায় নারী সাংবাদিক
জাতীয় উলামা সম্মেলনে নারীদের অংশগ্রহণ, জামায়াতের প্রশংসায় নারী সাংবাদিক

বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে নারীদের অংশগ্রহণ ও সাংবাদিকদের সঙ্গে দলটির নেতাকর্মীদের আচরণের প্রশংসা করেছেন নারী সংবাদকর্মী ফেরদৌস উষা।শনিবার (৮ আগস্ট) রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে অনুষ্ঠিত জাতীয় উলামা প্রতিনিধি সম্মেলনে অংশ নেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।ফেরদৌস উষা লেখেন,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom