ধর্ম

যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২ দিন আগে


যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে

ছবি: সংগৃহীত


পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।
এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।

একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—

১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।

২. ধৈর্য ও সহনশীলতা — বিপদ-আপদে হতাশ না হয়ে সবর করা।

৩. ধীরস্থিরতা ও দূরদর্শিতা — তাড়াহুড়ো না করে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া।

৪. সৃষ্টির প্রতি দয়া — মানুষসহ আল্লাহর সব সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ প্রদর্শন করা।

৫. তওবা ও অনুশোচনা — ভুল হলে অহংকার না করে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসা।

৬. তাওয়াক্কুল — নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করে ফলাফল আল্লাহর ওপর ছেড়ে দেওয়া।

৭. সুবিচার — রাগ, ভালোবাসা কিংবা ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে উঠে ন্যায়বিচার করা।

৮. সত্যবাদিতা — কথা, কাজ ও আচরণে সর্বদা সত্যের ওপর অটল থাকা।

ইসলাম শুধু বাহ্যিক পোশাক বা আনুষ্ঠানিকতার নাম নয়; বরং আমাদের চরিত্র, আচরণ, পরিবার ও সমাজজীবনে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলাই প্রকৃত শিক্ষা।

তাকওয়া, ধৈর্য, দয়া, তওবা, তাওয়াক্কুল, সুবিচার ও সত্যবাদিতা—এই গুণগুলো যখন আমাদের চরিত্রের অংশ হয়ে উঠবে, তখনই আমরা প্রকৃত অর্থে আল্লাহর রঙে রঙিন হতে পারব।


নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়

নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...

২ দিন আগে


শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব
শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব

শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত করে তোলা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কোরআনের ছোট ছোট সুরা ও আয়াত শেখানোর পাশাপাশি আয়াতুল কুরসিও তাদের মুখস্থ করানো যেতে পারে। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, জ্ঞান ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। শুধু মুখস্থ করার পরিবর্তে এর অর্থ ও শিক্ষা বুঝিয়ে...

৩ দিন আগে


আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম
আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম

আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত। কাদেরিয়া সুফি ধারার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক সাধক হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া, ইসালে সওয়াব ও আলোচনা সভার আয়োজন...

৩ দিন আগে


৭১ বছর বয়সে পুরো কোরআন হিফজ করলেন নিরক্ষর মিসরীয় নারী
৭১ বছর বয়সে পুরো কোরআন হিফজ করলেন নিরক্ষর মিসরীয় নারী

পড়তে বা লিখতে জানেন না। ছোটবেলা থেকেই রেডিওতে কোরআন তিলাওয়াত শুনে পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসা তৈরি হয়। সেই ভালোবাসা থেকেই শুরু করেছিলেন কোরআন মুখস্থ করার চেষ্টা। জীবনের নানা দায়িত্ব ও প্রতিকূলতায় বারবার থেমেছে সেই পথ। তবু হাল ছাড়েননি। অবশেষে ৭১ বছর বয়সে পুরো কোরআন হিফজ সম্পন্ন করেছেন মিসরের সানা...

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom