বিনোদন

‘যারা নতুন বিয়ে করেছেন, আমাদের অভিনয় দেখে রোমান্টিক হয়ে গেছে’

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


‘যারা নতুন বিয়ে করেছেন, আমাদের অভিনয় দেখে রোমান্টিক হয়ে গেছে’

ছবি: সংগৃহীত


ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’–এর সফল সমাপ্তি উদযাপন করা হয়েছে জমকালো সাকসেস পার্টির মাধ্যমে। নাটকটির অন্যতম আলোচিত চরিত্র ‘মেহরিন’-এ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ানো অভিনেত্রী কেয়া পায়েল অনুষ্ঠানে নিজের অনুভূতি প্রকাশ করেছেন।

সম্প্রতি আয়োজিত এক সংবাদ সম্মেলনে কেয়া পায়েল বলেন, নাটকের পরিচালক রাফাত মজুমদার রিংকু–এর প্রতি তিনি বিশেষভাবে কৃতজ্ঞ। তার ভাষায়, ‘এত সুন্দর একটি চরিত্র আমাকে দেওয়ার জন্য রাজ ভাইয়াকে অনেক ধন্যবাদ। আমার মনে হয়, এটি আজীবন মনে রাখার মতো একটি চরিত্র। এখন কোথাও গেলে এই কাজটি নিয়ে কথা বলতে খুব ভালো লাগে। নিজের ভেতরে একটা গর্ব অনুভব করি যে, আমি একটি ভালো কাজের অংশ হতে পেরেছি।’

নাটকটির দর্শকপ্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, প্রতিটি পর্বই দর্শকদের মধ্যে আলাদা প্রভাব ফেলেছে। কোনো পর্বে মানুষ হাসিতে মেতেছে, আবার রোমান্টিক দৃশ্যগুলো দর্শকদের আবেগ ছুঁয়ে গেছে। বিশেষ করে শেষের কয়েকটি পর্ব দর্শকদের চোখে জল এনে দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পর্দায় সহশিল্পী খায়রুল বাসার–এর সঙ্গে তার রসায়ন নিয়েও কথা বলেন কেয়া পায়েল। তিনি বলেন, ‘একজন শিল্পী হিসেবে সবচেয়ে বড় প্রাপ্তি হলো দর্শকের গ্রহণযোগ্যতা। আমাদের জুটিটাকে মানুষ খুব সুন্দরভাবে গ্রহণ করেছে। সব মিলিয়ে অসাধারণ সাড়া পেয়েছি।’

শুটিংয়ের দিনগুলোর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আজ সবাইকে একসঙ্গে দেখে মনে হচ্ছে, যদি আরেকটি এপিসোডের শুটিং করা যেত! আমরা যেভাবে কাজ করেছি, কখনো মনে হয়নি শুটিং করছি। প্রতি সপ্তাহে নতুন পর্ব প্রচারের পর দর্শকদের আগ্রহ, কৌতূহল আর ভালোবাসা এখন খুব মিস করি।’

তিনি আরও বলেন, ‘জীবনে আরও অনেক কাজ করব, কিন্তু এই নাটকটি সবসময় বিশেষ হয়ে থাকবে। এটি আমার অভিনয়জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা।’


গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল
গণেশ উৎসবে স্ত্রী পাশে থাকলেও সহকারীর ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান,ভিডিও ভাইরাল

মুম্বাইয়ের জনপ্রিয় গণেশ উৎসবের মণ্ডপ লালবাগচা রাজার দর্শনে গিয়ে ফের আলোচনায় এসেছেন বলিউড তারকা শাহরুখ খান। গণেশপূজা উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে সেখানে গিয়ে তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।সোমবার (২১ সেপ্টেম্বর) স্ত্রী গৌরী খান ও মেয়ে সুহানা খানকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের বিখ্যাত লালবাগচা রাজার মণ্ডপে যান শাহরুখ। এ সময়...

৩ দিন আগে


বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা
বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বলেছেন, বাংলাদেশে নিজেকে সব সময় নিরাপদ মনে করেন না তিনি। বিশেষ করে নারীদের নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন এই অভিনেত্রী।সম্প্রতি এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের নিরাপত্তা নিয়ে এসব কথা বলেন তানজিন তিশা।তিশা বলেন, বিভিন্ন পরিস্থিতিতে সাধারণ মানুষ, বিশেষ করে

৪ দিন আগে


‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক
‘মাইসা’য় রাশমিকার মারকাটারি অ্যাকশন, মুগ্ধ দর্শক

রোমান্টিক সিনেমার পরিচিত মুখ রাশমিকা মান্দান্নাকে এবার দেখা যাবে একেবারে ভিন্ন রূপে। তাঁর আসন্ন সিনেমা ‘মাইসা’র প্রথম টিজার প্রকাশের পরই আলোচনায় এসেছে অভিনেত্রীর মারকাটারি অ্যাকশন অবতার। রোববার সন্ধ্যায় প্রকাশিত টিজারে রাশমিকার নতুন রূপ দেখে প্রশংসায় ভাসছেন দর্শক ও সমালোচকেরা।নবাগত পরিচালক রবীন্দ্র পুল্লের পরিচালনায় ‘মাইসা’ সিনেমায় রাশমিকাকে দেখা যাবে গোণ্ড জনগোষ্ঠীর...

৫ দিন আগে


দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন জল্পনা
দেব-শুভশ্রীর ঘনিষ্ঠ ছবি ঘিরে নতুন জল্পনা

টালিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তারা। পরে সেই সম্পর্কে বিচ্ছেদ ঘটে। তবে দীর্ঘদিন পর আবারও পর্দায় তাদের রসায়ন ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।সম্প্রতি মুক্তি পেয়েছে দেব পরিচালিত সিনেমা ‘দেশু ৭’-এর প্রথম গান ‘তোর শুধু তোর’। লাদাখের মনোরম পাহাড়ি পরিবেশে ধারণ করা গানটিতে দেব

৫ দিন আগে

Dr.Mahfuzul Alom