বিশেষ সংবাদ

উত্তর গোলার্ধে আজ বছরের দীর্ঘতম রাত

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


উত্তর গোলার্ধে আজ বছরের দীর্ঘতম রাত

উত্তর গোলার্ধে আজ বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। রোববার (২১ ডিসেম্বর) উত্তর গোলার্ধের সব দেশেই দিনের দৈর্ঘ্য হবে সবচেয়ে কম এবং রাত হবে সবচেয়ে দীর্ঘ। একই সময়ে দক্ষিণ গোলার্ধে ঘটবে এর বিপরীত—সেখানে আজ বছরের দীর্ঘতম দিন।

জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ২১ ডিসেম্বরকে বলা হয় শীতকালীন অয়নান্ত (উইন্টার সলসটিস)। এদিন সূর্য মকরক্রান্তি রেখার ঠিক ওপর অবস্থান করে। পৃথিবীর ঘূর্ণন অক্ষ সূর্যের দিকে হেলে থাকার কারণে উত্তর গোলার্ধ সূর্য থেকে তুলনামূলকভাবে দূরে অবস্থান করে। ফলে সেখানে সূর্যালোক কম পড়ে, দিন ছোট হয় এবং রাত দীর্ঘ হয়।

বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর অক্ষ প্রায় ২৩ দশমিক ৫ ডিগ্রি কোণে হেলে থাকার কারণেই ঋতু পরিবর্তন ঘটে। ডিসেম্বর মাস থেকে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে যেতে শুরু করে। এর ফলে সেখানে সূর্যের আলো বেশি পড়ে, দিন দীর্ঘ হয় এবং গ্রীষ্মকাল বিরাজ করে। বিপরীতে উত্তর গোলার্ধে সূর্যালোক কমে যাওয়ায় তাপমাত্রা হ্রাস পায় এবং শীতকাল প্রবল হয়।

এই দিনে উত্তর গোলার্ধে সূর্য দিগন্তে খুব নিচু অবস্থানে উদয় ও অস্ত যায়। এ কারণে সূর্যাস্ত দ্রুত ঘটে এবং রাত দীর্ঘ মনে হয়। তবে আজকের পর থেকেই ধীরে ধীরে দিনের দৈর্ঘ্য বাড়তে শুরু করবে এবং রাত ছোট হতে থাকবে।

জ্যোতির্বিজ্ঞানীরা জানান, প্রাচীনকাল থেকেই বিশ্বের বিভিন্ন সভ্যতায় উইন্টার সলসটিস বিশেষ গুরুত্ব বহন করে আসছে। ইউরোপ, এশিয়া ও আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই দিনকে ঘিরে উৎসব ও ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনের ঐতিহ্য রয়েছে।

উল্লেখ্য, প্রতি বছর ২১ জুন উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন বা গ্রীষ্মকালীন অয়নান্ত এবং ২১ ডিসেম্বর বছরের দীর্ঘতম রাত হয়ে থাকে। এই প্রাকৃতিক চক্র পৃথিবীর আবহাওয়া, কৃষি ও জীববৈচিত্র্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।


কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.

২৫ দিন আগে


চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...

১ মাস আগে


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

১ মাস আগে


জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ

জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...

২ মাস আগে

Dr.Mahfuzul Alom