উত্তাল সমুদ্র, জারি ৩ নম্বর সতর্ক সংকেত
অনলাইন ডেস্ক
পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপটি আরও ঘনীভূত ও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে পশ্চিমমধ্য এবং সংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বর্তমানে গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে আবহাওয়ার ৩ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ সকাল ৬টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ৮৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে ৭৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে ৭৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর অঞ্চলে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলস্বরূপ, উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতির কারণে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে স্বল্প সময়ের নোটিশে তারা নিরাপদ আশ্রয়ে যেতে পারে।
গাবতলীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত দুই নারী চালক আটক
রাজধানীর গাবতলীতে বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দারুসসালাম থানাধীন গাবতলী পর্বতের সামনে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।দুর্ঘটনার পর
৬ ঘন্টা আগে
কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক-রেলপথ অবরোধ ট্রেন চলাচল বন্ধ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম পুনর্বহাল এবং সদর উপজেলাকে বিভক্ত করার উদ্যোগের প্রতিবাদে কাফনের কাপড় মাথায় বেঁধে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।রোববার (৮ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার কোড্ডা কেবিন এলাকায় রেলপথ এবং আখাউড়া স্থলবন্দর...
৩ দিন আগে
৫০-৬০ লাখ টাকার গাছ উধাও অভিযোগের কেন্দ্রে যুবদল নেতা
ভোলার লালমোহন উপজেলায় সড়ক প্রশস্তকরণের কাজকে কেন্দ্র করে দুই শতাধিক গাছ কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি ও রায়চাঁদ উদয়চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. জসিম উদ্দিন এবং তাঁর সহযোগী মাসুম বিল্লাহর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, কাটা এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ লাখ টাকা। স্থানীয়দের অভিযোগ, উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের কার্তারহাট থেকে...
১০ দিন আগে
সুপার সাইক্লোনে রূপ নিতে পারে ঘূর্ণিঝড় অর্ণব
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ শক্তি বাড়িয়ে অত্যন্ত প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় ঝড়টির বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় ২১৩ কিলোমিটার রেকর্ড করা হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার মধ্যরাতের পর থেকে বুধবার (২৮ অক্টোবর) ভোরের মধ্যে এটি সুপার সাইক্লোনে রূপ নিতে পারে। মঙ্গলবার দুপুরে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশের ফেসবুকে...
১৫ দিন আগে
